২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় আনোয়ারকে গ্রেপ্তারের হুমকি, ডিএনএ চায় সরকার

সমকামিতা মামলা তদন্তে সহযোগিতা না করলে মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমকে গ্রেপ্তার করে হবে বলে হুমকি দিয়েছে পুলিশ। সত্য খুঁজে বের করতে আনোয়ারের ডিএনএ চেয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2008, 03:40 PM

Updated : 26 Aug 2022, 02:07 PM

কুয়ালা লামপুর, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সমকামিতা মামলা তদন্তে সহযোগিতা না করলে মালয়েশিয়ার বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমকে গ্রেপ্তার করে হবে বলে হুমকি দিয়েছে পুলিশ। সত্য খুঁজে বের করতে আনোয়ারের ডিএনএ চেয়েছে সরকার। সাবেক উপ-প্রধানমন্ত্রী আনোয়ারের আইনজীবী জানিয়েছেন, পুলিশ তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। বুধবার আদালতে বিবৃতি না দিলে তাকে গ্রেপ্তার করা হবে। আইনজীবী সানকারা নায়ের সাংবাদিকদের বলেন, "আমরা জানি, পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারে।" যদিও তিনি বুধবার পুলিশের সঙ্গে কথা বলতে রাজি হয়েছেন। তিনি বলেন, "আমরা মোটেও চিন্তিত নই। আমার মক্কেল পুলিশের মুখোমুখি হতে প্রস্তুত। তিনি বুধবার আদালতে যাচেছন।" এক সহকর্মীকে যৌন নির্যাতনের অভিযোগে আনোয়ার নিজেকে নির্দোশ দাবি করেছেন। তিনি জানিয়েছে, রাজনৈতিক বিদ্বেষের কারণে তার চরিত্রে কলঙ্ক লেপনের জন্য এই ধরনের হীন অভিযোগ আনা হয়েছে। সরকার দাবি করেছে ওই মামলার তদন্তে আনোয়ার ইব্রাহিমকে ডিএনএ পরীক্ষার মুখোমুখি হতে হবে। স্বরাষ্ট্রমন্ত্রী সাইদ হামিদ আলবার এক বিবৃতিতে বলেছেন, "আমরা চাই সত্য খুঁজে বের করতে। অভিযোগকারীর কাছ থেকে আমরা ডিএনএ নিয়েছি, কাজেই আনোয়ারকেও ডিএনএ দিতে হবে।" তবে এই মামলাকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে যে অভিযোগ উঠেছে স্বরাষ্টমন্ত্রী তা প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, "এটি একটি আইনি প্রক্রিয়া। এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই। আইনের বাইরে এখানে আমরা কিছু করছি না। আমরা নিশ্চিত করে বলছি সমস্ত পদক্ষেপ আইনের আওতায়ই নেওয়া হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১৩০ ঘ.