কাবুল, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের রজধানীতে বুধবার তালেবান জঙ্গিদের ক্ষুদ্রাস্ত্রের আঘাতে মার্কিন বাহিনীর একটি হেলিকপ্টার ভূপাতিত হয়েছে। তবে হেলিকপ্টারের আরোহীদের কেউ মারাত্মকভাবে আহত হয়নি। মার্কিন বাহিনী একথা জানিয়েছে।
এ নিয়ে এক সপ্তাহে ২য় মার্কিন হেলিকপ্টার ভূপাতিত হল। তবে ২য় দফায় বিধ্বস্ত ইউএইচ-৬০ ব্ল্যাকহক হেলিকপ্টারটির পাইলট নিরাপদেই অবতরণ করেছেন এবং হেলিকপ্টারটিতে আগুন ধরে যাওার আগেই এর আরোহীদের সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।
তালেবানরা এর আগে আফগানিস্তানে মার্কিন বাহিনীর আরও অনেক হেলিকপ্টার ভূপাতিত করেছে। তবে তাদের হাতে এখনও ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র নেই বলে ধারণা করা হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২৬ঘ.
bdnews24