হারারে, ২৬ জুন (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জিম্বাবুয়ের বিরোধীদলীয় নেতা মর্গান স্যাঙ্গেরাই বলেছেন, প্রেসিডেন্ট রবার্ট মুগাবে শুক্রবার একতরফাভাবে নির্বাচন করলে তার সঙ্গে আলোচনার সব পথ বন্ধ হয়ে যাবে। বৃহস্পতিবার স্কাই নিউজ টেলিভিশনকে তিনি এ কথা বলেন।
মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) নেতা স্যাঙ্গেরাই বলেন, "মুগাবে নির্বাচন করে যদি নিজেকে প্রেসিডেন্ট ঘোষণা করেন এবং ২৮ বছরের শাসনকে আরও দীর্ঘায়িত করেন তাহলে নিজের দেশের জনগনকে হত্যার দায়ে একজন অবৈধ নেতা হিসেবে সবাই তাকে বর্জন করবে।"
এর আগে তিনি সঙ্কট সমাধানে আলোচনা শুরুর জন্য মুগাবেকে ২৪ ঘন্টা সময় বেঁধে দেন। তবে মুগাবে বা তার প্রশাসন নির্বাচন অনুষ্ঠানে এখনও বদ্ধপরিকর। তারা বলছে আনইগতভাবে নির্বাচন অনুষ্টানে তার বাধ্য।
উপ-তথ্যমন্ত্রী ব্রাইট মাতঙ্গা আল জাজিরা টেলিভিশনকে বলেন, "জনগণ আগামীকাল (শুক্রবার) ভোট দিতে চলেছে। এর কোনো রদবদল হবে না।"
এছাড়া জিম্বাবুয়ের পুলিশ জানিয়েছে, ব্রিটেন এবং যুক্তরাষ্ট্র এমডিসি নেতা স্যাঙ্গেরাইয়ের ষড়যন্ত্রে মদদ দিচ্ছে এবং কিছু এনজিও শুক্রবারের নির্বাচন পণ্ড করার চেষ্টা করছে।
সহকারী পুলিশ কমিশনার ফাস্টিনো মাজঙ্গো এক সংবাদ সম্মেলনে বলেন, "এমডিসি নির্বাচন বানচাল করার পরিকল্পনা করছে, এটা পরিস্কার হয়ে গেছে। তবে এই ধ্বংসাত্মক কাজ থেকে তাদের বিরত রাখতে আইনগতভাবে সর্বশক্তি ব্যবহার করা হবে।"
আফ্রিকার আঞ্চলিক সংগঠন সাউদার্ণ আফ্রিকান ডেভেলপমেন্ট কমিউনিটি (এসএডিসি)'র আফ্রিকান নেতারাও শুক্রবারের নির্বাচন বন্ধ করার জন্য মুগাবের ওপর চাপ বাড়াচ্ছেন।
জিম্বাবুয়ের ৮৪ বছর বয়স্ক প্রেসিডেন্ট মুগাবে মার্চের প্রথম দফা পার্লামেন্ট নির্বাচনে বিরোধীদলীয় নেতা স্যাঙ্গেরাইয়ের কাছে হেরেও হার স্বীকার করেননি। উপরন্তু নির্বাচনের পর বিরোধীদলের বিরুদ্ধে সহিংসতার আন্তর্জাতিক নিন্দাও তিনি গায়ে মাখতে চান না। ২৮ বছরের শাসন আরও দীর্ঘায়িত করার অঙ্গীকার করেছেন তিনি।
২য় দফা প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়ানো স্যাঙ্গেরাই বৃহস্পতিবার ব্রিটেনের 'টাইমস' পত্রিকার সঙ্গে এক সাাৎকারে বলেছেন, "মুগাবে নির্বাচন অনুষ্ঠানে অটল থাকলে তার সঙ্গে কথা বলার সময় শেষ হয়ে যাবে।"
তিনি বলেন, "মুগাবে নির্বাচনে নিজেকে জয়ী দাবি করলে এবং তাকেই প্রেসিডেন্ট মনে করতে থাকলে আলোচনার পথ রুদ্ধ হয়ে যাবে। ওই অবস্থায় আমরা কি করে আলোচনা করব?"
তিনি আরও বলেন, "মুগাবের মতা থেকে সরে দাঁড়ানো উচিত যাতে করে দেশ রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে উঠতে পারে এবং অর্থনীতি গতি পায়।
স্যাঙ্গেরাই জানান, মুগাবে যদি নির্বাচনের পরে তাকে কোনোও প্রস্তাব দেন বা কোনো রদবদল করেন তাহলে তা মেনে নেওয়া হবে না। তিনি বলেন, " আমি আপনাকে বলে দিয়েছি যে, আমি নির্বাচনের আগে আলোচনায় বসব, নির্বাচনের পরে নয়। কারণ এ আলোচনা নির্বাচন নিয়ে নয়, জিম্বাবুয়ের উত্তরণ নিয়ে।"
মুগাবেকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, "াপনি আমার সমর্থকদের বিরুদ্ধে সহিংসতায় লিপ্ত হয়েছেন, নিরস্ত্র জনগণকে হত্যা করেছেন এবং এখনও তা করছেন। সেনাবাহিনী এখনও মাঠে রয়েছে। তাহলে কিভাবে আপনি নিজেকে একজন নির্বাচিত প্রেসিডেন্ট দাবি করতে পারেন? আপনি অবৈধ। আমি কোনোও অবৈধ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলব না।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/এফএইচবি/১৮৩০ঘ.
bdnews24