ইসলামাবাদ, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পাকিস্তানের শীর্ষ পরমাণু বিজ্ঞানী আব্দুল কাদির খানকে মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন তার সমর্থক, বন্ধু ও বিশিষ্ট নাগরিকরা। গৃহবন্দি অবস্থা থেকে তাকে মুক্ত করতে একটি মুক্তি পরিষদ গঠন করা হয়েছে। ওই পরিষদ তার মুক্তির দাবিতে দেশব্যাপী প্রচার চালাবে বলে রোববার জানিয়েছেন তারা।
পাকিস্তানের পরমাণু কর্মসূচির সাবেক প্রধান এই বিজ্ঞানীকে দেশের পরমাণু বোমার জনক হিসেবে বিশেষ মর্যাদার চোখে দেখেন দেশটির বিপুল সংখ্যক মানুষ।
কিন্তু, ইরান, উত্তর কোরিয়া ও লিবিয়ার কাছে পরমাণু প্রযুক্তি পাচারের অভিযোগ স্বীকার করার পরপরই ২০০৪ সালে কাদির খনকে গৃহবন্দি করেন মুশাররফ। সেই থেকেই পাকিস্তানের রাজধানী ইসলামাদের বাসভবনে গৃহবন্দি অবস্থায় রয়েছেন তিনি।
তিন সুইস পাচারকারীর কম্পিউটারে জটিল পরমাণু যুদ্ধাস্ত্র নকশা উদ্ধারের পর স
bdnews24