২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে তেলের খুচরা মূল্য বেড়ে ৪ দশমিক ১০ ডলারের রেকর্ড

যুক্তরাষ্ট্রে তেলের খুচরা মূল্য বেড়ে গ্যালনপ্রতি ৪ দশমিক ১০ ডলারের রেকর্ড সৃষ্টি হয়েছে রোববার। সারা দেশের পেট্রল পাম্পগুলোতে জ্বালানি তেলের খুচরা বিক্রয়মূল্যের গড় হিসাবে এটি যাবৎকালের সর্বোচ্চ দাম। দেশব্যাপী প্রায় ৭,০০০ ফিলিং স্টেশনের ওপর চালানো 'লান্ডবার্গ' জরিপে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jun 2008, 06:13 AM

Updated : 26 Aug 2022, 02:01 PM

নিউ ইয়র্ক, জুন ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রে তেলের খুচরা মূল্য বেড়ে গ্যালনপ্রতি ৪ দশমিক ১০ ডলারের রেকর্ড সৃষ্টি হয়েছে রোববার। সারা দেশের পেট্রল পাম্পগুলোতে জ্বালানি তেলের খুচরা বিক্রয়মূল্যের গড় হিসাবে এটি যাবৎকালের সর্বোচ্চ দাম। দেশব্যাপী প্রায় ৭,০০০ ফিলিং স্টেশনের ওপর চালানো 'লান্ডবার্গ' জরিপে একথা বলা হয়েছে। মার্কিন তেলশিল্প বিশ্লেষকরা বলছেন, পাম্পগুলোতে খুচরা তেলের মূল্য এখন সর্বোচ্চ হলেও তা অচিরেই কমে আসতে শুরু করতে পারে। রোববার জেদ্দাহ বৈঠকে সৌদি আরবের আরও বেশি তেল উত্তোলনের ঘোষণার কারণে বাজার স্থিতিশীল হওয়ার আশাবাদ থেকে তা কমতে পারে বলে মনে করছেন তারা। লান্ডবার্গ জরিপের সম্পাদক মিঃ লান্ডবার্গ বলেন, "আমার ধারণা তেলের দাম এখন সর্বোচ্চ পর্যায়ে, তবে ওই খবর (জেদ্দা বৈঠক) এবং জুলাই মাসে বাজারে আরও নতুন তেল আসার কারণে এটা পাল্টে যেতে পারে।" যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে খুচরা তেলের বিক্রয়মূল্যে অনেক পার্থক্য রয়েছে। তুলসা কিংবা ওকলাহোমার পাম্পগুলোতে গ্যালনপ্রতি ৩ দশমিক ৭৬ ডলারে তেল বিক্রি হলেও লস এঞ্জেলেস কিংবা ক্যালিফোর্নিয়ার মতো নগরগুলোতে এটা সর্বোচ্চ ৪ দশমিক ৫৯ ডলার পর্যন্ত বিক্রি হচ্ছে। বিশ্ববাজারে তেলের দাম গত এক বছরে প্রায় দ্বিগুণ হয়েছে। গত ২০ জুন যুক্তরাষ্ট্রে অশোধিত তেলের দাম ১৩৪ দশমিক ৭১ ডলারে বিক্রি হয় কিন্তু একবছর আগেই এ দাম ছিল ৬৮ দশমিক ১৯ ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১২০০ ঘ.