২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের দামের লাগাম টানতে সৌদি আরবে জরুরি বৈঠক

তেলের দামের লাগাম টানতে বিশ্বের শীর্ষ জ্বালানি নীতিনির্ধারকরা রোববার সৌদি আরবের জেদ্দায় জরুরি বৈঠকের বসেছেন। বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ স্বাগতিক সৌদি আরব এ বৈঠকের উদ্যোক্তা। এতে ওপেক সদস্য এবং শীর্ষ তেল উত্তোলক দেশগুলোর পাশাপাশি শীর্ষ ভোক্তা দেশগুলো এবং প্রধান প্রধান তেল কম্পানির শীর্ষ নির্বাহীরাও যোগ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jun 2008, 09:24 AM

Updated : 26 Aug 2022, 02:01 PM

জেদ্দাহ, জুন ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - তেলের দামের লাগাম টানতে বিশ্বের শীর্ষ জ্বালানি নীতিনির্ধারকরা রোববার সৌদি আরবের জেদ্দায় জরুরি বৈঠকের বসেছেন। বিশ্বের শীর্ষ তেল রপ্তানিকারক দেশ স্বাগতিক সৌদি আরব এ বৈঠকের উদ্যোক্তা। এতে ওপেক সদস্য এবং শীর্ষ তেল উত্তোলক দেশগুলোর পাশাপাশি শীর্ষ ভোক্তা দেশগুলো এবং প্রধান প্রধান তেল কম্পানির শীর্ষ নির্বাহীরাও যোগ দিয়েছেন। লোহিত সাগর উপকূলীয় শহর জেদ্দার এ বৈঠকে উত্তোলক ও ভোক্তা দেশগুলোর মধ্যে তেলের বাজার স্থিতিশীল করতে একটি রাজনৈতিক সমঝোতার চেষ্টা চালানো হবে বলে ধারণা করা হচ্ছে। জেদ্দাহ বৈঠকের সঙ্গে ঘনিষ্ঠ সৌদি আরবের একটি সূত্র শনিবার এ প্রসঙ্গে জানিয়েছে, "আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি তেলের দাম কমাতে ও স্থিতিশীল রাখতে তেল উত্তোলক ও ভোক্তা দেশগুলোর রাজনৈতিক সদিচ্ছা আছে, তা নাহলে তারা এখানে আসতেন না।" গত ৬ জুন আন্তর্জাতিক তেল বাজারে একদিনে ব্যারেলপ্রতি সর্বোচ্চ ১১ ডলার দাম বাড়ার পরপরই এ বৈঠকের ঘোষণা দেয় সৌদি আরব। গত এক বছরে তেলের দাম প্রায় দ্বিগুণ বেড়ে সা