২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পাকিস্তান-আফগানিস্তানকে শান্ত থাকার আহ্বান কানাডার

আফগানিস্তান - পাকিস্তানের মধ্যে তালেবানি জঙ্গিদের তৎপরতা নিয়ে সৃষ্ট উত্তেজনা প্রশমনে ঊভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে কানাডা। রোববার কানাডার প্রতিরক্ষামন্ত্রী পিটার ম্যাকেই বলেন, সংকট সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টার ওপর জোর দিতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jun 2008, 08:08 AM

Updated : 26 Aug 2022, 01:59 PM

টরন্টো, জুন ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তান - পাকিস্তানের মধ্যে তালেবানি জঙ্গিদের তৎপরতা নিয়ে সৃষ্ট উত্তেজনা প্রশমনে ঊভয়পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে কানাডা। রোববার কানাডার প্রতিরক্ষামন্ত্রী পিটার ম্যাকেই বলেন, সংকট সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টার ওপর জোর দিতে হবে। সিটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাকেই বলেন, "সর্বোচ্চ পর্যায়ের কূটনৈতিক তৎপরতায় সম্পৃক্ত হবে আমাদের। সবাইকে শান্ত থাকার জন্য আহ্বান জানাতে হবে আমাদের এবং প্রেসিডেন্ট কারজাই ও পাকিস্তানি কর্মকর্তাদের সঙ্গেও কথা বলতে হবে আমাদের।" পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তালেবানি তৎপরতা দমন প্রসঙ্গে তিনি বলেন, "এই প্রচেষ্টায় আমাদের সঙ্গে কাজ করার জন্য পাকিস্তানের সঙ্গে সবসময়ই খুবই স্বচ্ছ ও আন্তরিক ছিলাম আমরা।" পাকিস্তানি তালেবানরা সীমান্ত পাড়ি দিয়ে আফগানিস্তানে হামরা অব্যাহত রাখলে তাদের দমনে পাকিস্তানের অভ্যন্তরে সেনা পাঠানো হবে বলে রোববার আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের হুমকির পর কানাডার প্রতিরসন্ত্রী এসব কথা বললেন। আফগানিস্তানে ন্যাটো নেতৃত্বাধীন বহুজাতিক বাহিনীতে কানাডার প্রায় ২,৫০০ সেনা মোতায়েন রয়েছে। নিজ দেশে বিরোধী দলগুলোর সমর্থন আদায়ের লক্ষ্যে এ বছরের গোড়ার দিকে আফগানিস্তানে উন্নয়ন কর্মকাণ্ডে আরও জোর দেওয়ার ঘোষণা দেয় কানাডা। তবে একইসঙ্গে ২০১১ সাল পর্যন্ত সেখানে সেনা মোতায়েনেরও ঘোষণা দিয়েছে দেশটি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৩৫০ ঘ.