২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কসোভোয় নতুন সংবিধান কার্যকর

সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশ কসোভোয় শনিবার থেকে সংবিধান কার্যকর হয়েছে। এর ফলে দেশটির জাতিগত সংখ্যাগরিষ্ঠ আলবেনীয়রা এখন থেকে নিজের দেশ নিজেরাই চালাবে। ১৯৯৯ সালের পর থেকে এলাকাটির প্রশাসনিক দায়িত্ব ছিল জাতিসংঘের হাতে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jun 2008, 03:15 PM

Updated : 26 Aug 2022, 01:59 PM

কসোভো, জুন ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সদ্য স্বাধীনতা প্রাপ্ত দেশ কসোভোয় শনিবার থেকে সংবিধান কার্যকর হয়েছে। এর ফলে দেশটির জাতিগত সংখ্যাগরিষ্ঠ আলবেনীয়রা এখন থেকে নিজের দেশ নিজেরাই চালাবে। ১৯৯৯ সালের পর থেকে এলাকাটির প্রশাসনিক দায়িত্ব ছিল জাতিসংঘের হাতে। ফ্রেব্র"য়ারি ১৮ তারিখে পশ্চিমা মিত্রদের সমর্থন নিয়ে সার্বিয়া থেকে স্বাধীনতার ঘোষণা করে কসোভো। এরপর রোববার থেকে তারা নতুন সংবিধান কার্যকর করল। তবে নতুন সংবিধান অনুযায়ী, দেশ চললেও কসোভোর দায়িত্ব এখুনি আনুষ্ঠানিকভাবে দেশটির কাছে হস্তান্তর করছে না জাতিসংঘ। ক্ষমতা হস্তান্তরকে বেআইনি অভিহিত করে রাশিয়ার বিরোধীতার কারণে দেশটিকে আরও কয়েক বছর আন্তর্জাতিক তত্ত্বাবধানে থাকতে হতে পারে। কসোভোয় জাতিসংঘ মিশনের পরিবর্তে এখন থেকে তদারককারীর ভূমিকা নেবে ইইউ। রোববার কার্যকর হওয়া নতুন সংবিধানের আওতায় কসোভো সরকার জাতিসংঘের হাতে থাকা বেশির ভাগ ক্ষমতা পেয়ে যাবে। "কসোভোর জনগণের আশা-আকাঙ্খা এবং সাবেক জাতিসংঘ দূত মার্টি আতিসারির পরিকল্পনার ভিত্তিতেই রচিত হয়েছে নতুন সংবিধান।" কসোভোর উপ-প্রধানমন্ত্রী হাজরেদিন কুকি এপি টেলিভিশনে একথা বলেছেন। আতিসারি তার পরিকল্পনায় কসোভোয় ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং কসোভোর সার্বদের জন্য কিছু পরিমাণ স্বায়ত্ত্বশাসনের কথা বলেছেন। ওদিকে, কুকি বলেন, "এই সংবিধান আন্তর্জাতিক তদারকাধীনে একটি আধুনিক গণতান্ত্রিক ও স্বার্বভৌম রাষ্ট্রের জন্য।" তবে সার্বিয়ার প্রেসিডেন্ট বরিস টেডিক সাংবাদিকদের বলেছেন, "সার্বিয়া কসোভোকে তার দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হিসেবেই গণ্য করে। শক্তি প্রয়োগ নয় কূটনীতির মাধ্যমে শান্তিপূর্ণ উপায়ে সার্বিয়া অখণ্ডতা রক্ষা করবে।" জাতিগত আলবেনীয়দের ওপর অত্যাচার-নির্যাতন ও হত্যাযজ্ঞ বন্ধে ১৯৯৯ সালের জুনে কসোভোয় ন্যাটো বাহিনীর অভিযানে সার্ব বাহিনী সরে আসার পর থেকে কসোভোর ওপর নিয়ন্ত্রণ হারায় সার্বিয়া। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১০০ঘ.