২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আল কায়েদার গোপন নথিপত্র ট্রেনে রেখে গেছেন ব্রিটিশ গোয়েন্দা

ইরাক ও আল কায়েদা সম্বন্ধে গোপন নথিপত্র ট্রেনে ফেলে রেখে গেছেন এক উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা। বুধবার এ স্পর্শকাতর নথিপত্র এভাবে হারানোর ঘটনা জানাজানির পর বেকায়দায় পড়েছে দেশটির সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jun 2008, 08:43 AM

Updated : 26 Aug 2022, 01:58 PM

লন্ডন, জুন ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ইরাক ও আল কায়েদা সম্বন্ধে গোপন নথিপত্র ট্রেনে ফেলে রেখে গেছেন এক উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তা। বুধবার এ স্পর্শকাতর নথিপত্র এভাবে হারানোর ঘটনা জানাজানির পর বেকায়দায় পড়েছে দেশটির সরকার। ট্রেনের এক যাত্রী ওই নথিপত্রের প্যাকেটটি খুঁজে পায় এবং বিবিসি'র কাছে হস্তান্তর করে। পরে বিবিসি জানায়, নথিগুলো ইরাক ও আল কায়েদা সম্বন্ধে গোপন দলিল। ব্রিট্রিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের কাজে সহায়তাকারি মন্ত্রিপরিষদের বিশেষ অফিস জানিয়েছে, তারা বিষয়টি সম্পর্কে অবগত এবং তারা পুলিশি তদন্তের নির্দেশ দিয়েছেন। ওই বিভাগের এক মুখপাত্র বলেন, "ওই নথিগুলো খুবই গোপনীয় বিষয়ের। ওগুলো মন্ত্রিসভা কার্যালয়ের একজন উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তার তত্ত্বাবধানে ছিল। ওগুলো ট্রেনে হারিয়ে গেছে।" তিনি আরও বলেন, "এক লোক নথিগুলো খুঁজে পেয়ে বিবিসি'র কাছে হস্তান্তর করেছে।" একইসঙ্গে তিনি বলেন, "যখন ওই কর্মকর্তা বুঝতে পেরেছেন কি ঘটেছে তিনি তৎক্ষণাত তা মন্ত্রিসভা কার্যালয়ে জানান। আমরা পুলিশ ডাকি এবং তারা তদন্ত শুরু করে দেয়।" পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, লন্ডন পুলিশের সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণ শাখা বিষয়টি তদন্ত করে দেখছে। ওদিকে, মন্ত্রিসভা কার্যালয় থেকে নথিগুলো কি ধরনের তা জানাতে অস্বীকৃতি জানানো হয়েছে। তবে বিবিসি জানিয়েছে, নথিতে দুটি প্রতিবেদন রয়েছে। একটি ইরাকের নিরাপত্তা বাহিনী সম্পর্কে এবং অন্যটি আল কায়েদা সম্পর্কে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, নথিগুলো হারিয়ে যাওয়ার বিষয়টি তাদের কিছুটা বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দিয়েছে। তবে এর ফলে ব্রিটেনের নিরাপত্তা ব্যবস্থার ওপর কোনো প্রভাব পড়বে না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৪২৭ ঘ.