২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রে খুচরা তেলের মূল্য ৪ ডলারের ঊর্ধ্বে

যুক্তরাষ্ট্রে খুচরা তেলের গড় বিক্রয়মূল্য এই প্রথম গ্যালনপ্রতি ৪ ডলার ছাড়িয়ে গেছে। এক জরিপের পর ট্রাভেল গ্র"প 'এএএ' রোববার একথা জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2008, 10:32 AM

Updated : 26 Aug 2022, 01:57 PM

লস এঞ্জেলেস, জুন ৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - যুক্তরাষ্ট্রে খুচরা তেলের গড় বিক্রয়মূল্য এই প্রথম গ্যালনপ্রতি ৪ ডলার ছাড়িয়ে গেছে। এক জরিপের পর ট্রাভেল গ্র"প 'এএএ' রোববার একথা জানিয়েছে। 'এএএ'র জরিপে জানানো হয়, বর্তমান জাতীয় গড় বিক্রয়মূল্য গ্যালনপ্রতি ৪ দশমিক ০০৫ ডলার, যা এক মাস আগে ছিল ৩ দশমিক ৬৭ ডলার এবং একবছর আগে ছিল ৩ দশমিক ১০ ডলার। গত বৃহষ্পতি ও শুক্রবার যুক্তরাষ্ট্রে অশোধিত তেলের দাম এক লাফে রেকর্ড পরিমাণ বাড়ে। ওই দুদিনে অশোধিত তেলের দাম ১৬ ডলার বেড়ে ১৩৯ ডলার ছাড়িয়ে যাওয়ার নতুন রেকর্ড গড়ে। শুক্রবার একদিনে সর্বোচ্চ ১০ দশমিক ৭৫ ডলার দাম বাড়ার রেকর্ড সৃষ্টি হয় আন্তর্জাতিক তেলের বাজারে। একবছর আগে যুক্তরাষ্ট্রে অশোধিত তেলের দাম ছিল ব্যারেলপ্রতি ৬৬ ডলার। এরপর থেকেই দুর্বল ডলার এবং তেল উত্তোলক দেশগুলোতে সংঘাতের আশঙ্কায় তেলের দাম লাফিয়ে বাড়তে থাকে। এএএ'র জ্বলানি মূল্য বিশেষজ্ঞ জিওফ সান্ডস্টর্ম বলেছেন, অশোধিত তেলের দাম এবং গ্যালনপ্রতি খুচরা তেলের দাম বেড়ে যাওয়ার কারণে দেশটিতে মাইলপ্রতি কম জ্বালানি খরচ হয় এমন যানবাহন কেনার হার বেড়ে গেছে এবং বেশি জ্বালানি লাগে এমন পিকআপ, ট্রাক ইত্যাদির বিক্রি কমে গেছে। সান্ডস্টর্ম বলেন, "দেখে মনে হচ্ছে যেন সত্তরের দশকের শেষ বা আশির দশকের শুরুর সময়টা আবার ফিরে এসেছে।" ওদিকে, গত সপ্তাহে প্রকাশিত আরেকটি জরিপে বলা হয়েছে খুচরা তেলের মূল্য গ্যালনপ্রতি ৪ ডলার ছাড়িয়ে গেলে ৭০ ভাগ মার্কিনিই তাদের গাড়ি চালানোর অভ্যেস পরিবর্তন করবেন বলে জানিয়েছেন। ইপসস পাবলিক অ্যাফেয়ার্স প্রকাশিত ওই জরিপে আরও বলা হয়েছে খুচরা দাম ৫ ডলারে উঠে গেলে ৮৫ ভাগ মার্কিনিই আবশ্যিক সময়গুলো ছাড়া গাড়ি চালানো ছেড়ে দেবেন এবং বাইক চালানো, হাঁটা কিংবা বিকল্প পন্থা খুঁেজ বের করার চেষ্টা চালাবেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৫৫১ ঘ.