২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সেনেগালের প্রেসিডেন্টের সঙ্গে হামাস ও ফাতাহ প্রতিনিধিদের বৈঠক

সেনেগালের প্রেসিডেন্ট আব্দুল্লায়ে ওয়াদের সঙ্গে বৈঠক করেছেন ফিলিস্তিনের বিবাদমান দুটি গ্র"প হামাস ও ফাতাহ'র প্রতিনিধিরা। সেনেগালের রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2008, 02:53 PM

Updated : 26 Aug 2022, 01:57 PM

ডাকার, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সেনেগালের প্রেসিডেন্ট আব্দুল্লায়ে ওয়াদের সঙ্গে বৈঠক করেছেন ফিলিস্তিনের বিবাদমান দুটি গ্র"প হামাস ও ফাতাহ'র প্রতিনিধিরা। সেনেগালের রাষ্ট্রীয় গণমাধ্যম শনিবার এ খবর জানিয়েছে। গত মার্চে ইসলামি সম্মেলন সংস্থার (ওআইসি) এক শীর্ষ সম্মেলনে ওয়াদে জানিয়েছিলেন, ইসরায়েল-ফিলিস্তিন শান্তি প্রচেষ্টায় মধ্যস্থতা করার জন্য তাকে আহ্বান জানিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট শিমন প্যারেজ। মধ্যস্থতার বিষয়ে ফিলিস্তিনের পক্ষ থেকেও সাড়া পাওয়া গেছে বলে তিনি জানান। ওয়াদের মুখপাত্র আমাদু শাল এর উদ্ধৃতি দিয়ে সেনেগালের রাষ্ট্র পরিচালিত দৈনিক 'লা সোলেইল' পত্রিকা লিখেছে, "হামাস ও ফাতাহ প্রতিনিধিদের সঙ্গে আলাদা আলাদাভাবে বৈঠক করেছেন প্রেসিডেন্ট ওয়াদে।" গত শুক্রবার থেকে এই আলোচনা শুরু হয়েছে বলে পত্রিকাটি জানায়। শাল এর বরাত দিয়ে রাষ্টীয় সংবাদ সংস্থা এপিএস আরও জানায়, "শান্তি আলোচনার প্রথম ধাপে ফিলিস্তিনি বিভিন্ন সংগঠনের আলোচনা করা হচ্ছে।" শাল বলেন, "এই মুহূর্তে প্রেসিডেন্ট হামাস ও ফাতাহ প্রতিনিধিদের সঙ্গে কথা বলছেন।" মধ্যস্থতার আলোচনা মোট সাত পর্যায়ে অনুষ্ঠিত হবে বলে তিনি জানান। তবে প্রেসিডেন্ট ওয়াদের সঙ্গে আলোচনার বিষয়ে জানতে চাইলে গাজায় হামাসের এক মুখপাত্র বিষয়নি নিশ্চিত করেননি। তিনি বলেন, "ডাকারে হামাস ও ফাতাহ'র আলোচনার বিষয়ে আমরা কিছু জানি না।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৪০ ঘ.