গজনী, আফগানিস্তান, মে ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- আফগানিস্তানের গজনী প্রদেশের প্রত্যন্ত একটি শহর শুক্রবার ভোররাতে দখল করেছে তালেবানরা। শুক্রবার সরকারি সেনাদের ওই শহর দখলের অভিযান শুরুর আগেই তালেবানরা তা দখল করে।
আফগানিস্তানের রাজধানী কাবুল থেকে দক্ষিণে গজনী প্রদেশের অবস্থান। এ প্রদেশে তালেবান তৎপরতা কান্দাহার কিংবা হেলমান্দের মতো অত প্রকট না হলেও গত দু'বছরে এখানে তালেবানদের দাপট বেড়েছে।
দখল হওয়া রাশিদান জেলার জেলা গভর্নর গোলাম শাহ এর সঙ্গে তালেবানদের যোগসাজশ ছিল। তিনি তালেবানদের হাতে ওই জেলার সমস্ত ভবন তালেবানদের হাতে হস্তান্তর করেছেন। প্রাদেশিক পুলিশ প্রধান খান মোহম্মদ মুজাহিদ রয়টার্সকে একথা বলেছেন। তিনি জানান, ওই জেলার পুলিশ প্রধানকে ইতমধ্যেই বন্দি করা হয়েছে।
প্রাদেশিক গভর্নর শির খোস্তি তালেবানদের হামলার খবর নিশ্চিত করেছেন। তিনি বলেন, " আমি জানি গতরাতে ওই জেলায় হামলা হয়েছে এবং প্রাথমিক তদন্তে দেখা গেছে তারা ওই জেলা দখল করে নিয়েছে। আর এখন আমরা ওই জেলা পুনর্দখল করতে আমাদের বাহিনী পাঠাচ্ছি।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৮০০ঘ.
bdnews24