২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নেপালে জ্ঞানেন্দ্রবিরোধী বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ

নেপালে রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পরের দিনই বৃহস্পতিবার জ্ঞানেন্দ্র'র রাজ প্রাসাদ ছাড়ার দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ২৫ জনের বেশি আহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 May 2008, 02:39 PM

Updated : 26 Aug 2022, 01:54 PM

কাঠমাণ্ডু, মে ২৯, (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- নেপালে রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার পরের দিনই বৃহস্পতিবার জ্ঞানেন্দ্র'র রাজ প্রাসাদ ছাড়ার দাবিতে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে ২৫ জনের বেশি আহত হয়েছে। কাঠমাণ্ডুতে কয়েকশ' বিক্ষোভকারী রাজপ্রাসাদের দিকে ইটপাটকেল ছুঁড়তে শুরু করলে তাদের থামাতে পুলিশ লাঠিপেটা করে। এ সময় পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে ২৫ জনের বেশি আহত হয়। বিক্ষোভকারীরা এ সময় 'জ্ঞানেন্দ্র চোর, রাজপ্রাসাদ ছাড়' বলে শ্লোগান দেয়। এই সংঘর্ষের কয়েক ঘণ্টা আগেই রাজতন্ত্র বিলুপ্ত হওয়ার প্রথম দিনেই রাজপ্রাসাদ থেকে রাজপতাকা নামিয়ে ফেলা হয়। নেপালের বিশেষ গণপরিষদের সিদ্ধান্তে ২৩৯ বছরের রাজতন্ত্র এখন ইতিহাস। রাজপ্রাসাদ ছাড়ার জন্য রাজা জ্ঞানেন্দ্রকে কয়েক দিন সময় দেওয়া হয়েছে। তিনি প্রাসাদ ছাড়ার পর সেখানে জাদুঘর বানানো হবে। ২০০৬ সালে নেপাল সরকার ও মাওবাদী গেরিলাদের মধ্যে সম্পাদিত শান্তি চুক্তির অন্যতম শর্ত ছিল রাজতন্ত্রের আনুষ্ঠানিক বিলুপ্তি ঘোষণা। ওই শান্তি চুক্তির মাধ্যমে নেপালে এক দশকের রক্তক্ষয়ী গৃহযুদ্ধের অবসান হয়। বুধবার রাতে নেপালের গণপরিষদের প্রথম অধিবেশনে রাজতন্ত্রের বিলুপ্তির ওপর ভোট হয়। অধিবেশনে উপস্থিত ৫৬৪ জন সদস্যের মধ্যে ৫৬০ জন রাজতন্ত্র বিলুপ্তির পক্ষে এবং মাত্র চারজন রাজতন্ত্রের পক্ষে ভোট দেন। গণপরিষদে রাজতন্ত্রের আনুষ্ঠানিক বিলুপ্তি ঘোষণার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই রাজপথে থাকা হাজার হাজার নেপালি উল