২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনের ভূমিকম্পে প্রায় ৯,০০০ নিহত, মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা

চীনে সোমবারের ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় ৯,০০০ এ দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। সব মিলিয়ে মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওদিকে, সিচুয়ান এবং এর আশপাশের অঞ্চলে রাস্তাঘাট, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও অফিস আদালতসহ বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তরা। (আরও তথ্যসহ-৬)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 May 2008, 11:41 AM

Updated : 26 Aug 2022, 01:49 PM

বেইজিং, ১২ মে (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - চীনে সোমবারের ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে নিহতের সংখ্যা প্রায় ৯,০০০ এ দাঁড়িয়েছে। আহত হয়েছেন আরও কয়েক হাজার মানুষ। সব মিলিয়ে মৃতের সংখ্যা আরও অনেক বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ওদিকে, সিচুয়ান এবং এর আশপাশের অঞ্চলে রাস্তাঘাট, বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, হাসপাতাল ও অফিস আদালতসহ বিভিন্ন স্থাপনার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানিয়েছেন কর্মকর্তরা। তিন দশকের মধ্যে চীনের সবচেয়ে মারাত্মক ভূমিকম্প এটি। কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়া একথা জানিয়েছে। ওদিকে, সিচুয়ানের দুজিয়ানগায়ান শহরের একটি তিনতলা স্কুল ভবনের চাপা পড়েছে প্রায় ৯০০ স্কুলছাত্র। ভূমিকম্পের সময় স্কুলভবন বিধ্বস্ত হলে ওই ছাত্রছাত্রীরা তার নীচে চাপা পড়ে বলে জানিয়েছে সিনহুয়া। ভূমিকম্পে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অঞ্চলটির সঙ্গে টেলিফোন ও সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় সেখানকার বিস্তারিত খবরাখবর পাওয়া যাচ্ছে না বলেও জানিয়েছে সংবাদ সংস্থাটি। তবে সেখানে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে এবং স্থানীয়ভাবেও উদ্ধার তৎপরতা চলছে বলে জানিয়েছেন সরকারি কর্মকর্তারা। সোমবার সকালে মার্কিন ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস তাদের ওয়েব সাইটের প্রাথমিক খবরে ভূমিকম্পের মাত্রা ৭ দশমিক ৮ বলে উলে