মালয়েশিয়ায় নারীর একাকী ভ্রমণ বিধি-নিষেধ প্রস্তাব নাকচ
নারী সংগঠনগুলোর বিক্ষোভের মুখে নারীর একাকী বিদেশ ভ্রমণের ওপর বিধি-নিষেধ আরোপের চিন্তা বাদ দিতে বাধ্য হয়েছে মালয়েশিয়ার সরকার। সোমবার ওই প্রস্তাবটি বাতিল করা সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়।
