২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

"গাজা যুদ্ধবিরতি মেনে নিতে পারে ইসরায়েল"

রকেট হামলা ও অস্ত্র চোরাচালান বন্ধ হলে গাজা উপত্যকায় হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে পারে ইসরায়েল। তবে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই নীরবে তা করা হতে পারে। ইসরায়েলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 May 2008, 11:46 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

জেরুজালেম, মে ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- রকেট হামলা ও অস্ত্র চোরাচালান বন্ধ হলে গাজা উপত্যকায় হামাসের যুদ্ধবিরতির প্রস্তাব মেনে নিতে পারে ইসরায়েল। তবে কোনো আনুষ্ঠানিক চুক্তি ছাড়াই নীরবে তা করা হতে পারে। ইসরায়েলের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বৃহস্পতিবার একথা জানিয়েছেন। যুদ্ধবিরতির প্রস্তাব চূড়ান্ত না হওয়ায় এ বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করতে অনিচ্ছুক ইসরায়েলের নিরাপত্তা বিষয়ক পরিষদের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, এ বিষয়ে মিসরের মধ্যস্থতার ফলাফল কি দাঁড়ায় তা দেখার অপেক্ষায় আছে ইসরায়েল। ওই কর্মকর্তা বলেন, "হামাসের সঙ্গে অবশ্যই কোনো লিখিত চুক্তি হবে না। তবে মধ্যস্থতাকারী মিসরের সঙ্গে আলাদাভাবে আলোচনা করতে উভয় পক্ষের কোনো বাধা নেই। কাজেই যুদ্ধবিরতি কার্যকর হলে তা হবে নীরবে।" তিনি আরও বলেন, "আমাদের দাবি অনুযায়ী গাজা এলাকায় সহিংসতা ও অস্ত্র চোরাচালান বন্ধ না হলে যুদ্ধবিরতির বিষয়ে ইসরায়েল নিজেদের মতো ব্যবস্থা নিতে পারবে।" ওই কর্মকতা মনে করছেন, প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের সরকারের কয়েকজন শীর্ষ নীতি নির্ধারকের সিদ্ধান্তের ওপর বিষয়টি নির্ভর করছে। তবে তিনি আশা করছেন কয়েক দিনের মধ্যে একটা কিছু পরিবর্তন হতে পারে। কিন্তু ইসরায়েলের সেনাবাহিনীসহ অন্যান্য অধিকাংশ শীর্ষ কর্মকর্তা যুদ্ধবিরতির বিপক্ষে। তাদের দাবি যুদ্ধবিরতির আড়ালে হামাস নিজেদের সংগঠিত করে পুনরায় যুদ্ধের প্রস্তুতি নেওয়ার অপকৌশলের আশ্রয় নিচ্ছে। মিসরের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মিনা বুধবার জানায়, গাজা এলাকায় ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি হয়েছে সব ফিলিস্তিনি দল। পরিচয় প্রকাশ না করে মিশরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা মিনাকে বলেন, "ফিলিস্তি নের সব পক্ষই ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতিতে মিসরের প্রস্তাবে রাজি হয়েছে।" ওই কর্মকর্তা জানান, "মিশরের প্রস্তাব অনুযায়ী একটি সমন্বিত, পারস্পরিক ও যুগপৎ যুদ্ধবিরতি গাজা উপত্যকা থেকে শুরু হবে এবং পশ্চিম তীর এলাকায়ও তা কার্যকর হবে।" তিনি আরও বলেন, "গাজা ও পশ্চিম তীরের বিভক্তি দূর করতে এবং সকল অবরোধ তুলে নেওয়ার পরিবেশ সৃষ্টি করতে একটি বৃহৎ পরিকল্পনার প্রাথমিক ধাপ এই যুদ্ধবিরতি"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এএমটি/১৭৪০ ঘ.