২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন বিমান হামলায় সোমালিয়ায় আলা কায়েদ নেতা নিহত

সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় আল কায়েদার এক নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবারের ওই হামলায় আরও কমপক্ষে ১২ জন নিহত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2008, 11:55 AM

Updated : 26 Aug 2022, 01:47 PM

মোগাদিসু, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোমালিয়ায় মার্কিন বিমান হামলায় আল কায়েদার এক নেতা নিহত হয়েছেন। বৃহস্পতিবারের ওই হামলায় আরও কমপক্ষে ১২ জন নিহত হয়েছে। নিহত আল কায়েদা নেতার নাম আদেন হাসি অ্যাইরো। তার নেতৃত্বে জঙ্গি সংগঠন আল সাহাবের যোদ্ধারা সরকারি বাহিনী ও তাদের ইথিওপিয়ার মিত্রদের ওপর নিয়মিত হামলা চালাত। আল সাহাবের মুখপাত্র মুখতার আলী রোবো টেলিফোনে রয়টার্সকে বলেন, "কাফেরদের বিমান দুসামারেবে বোমা হামলা চালিয়েছে।" দুসামারেব সোমালিয়ার একটি কেন্দ্রীয় শহর। তিনি আরও বলেন, "অ্যাইরোসহ আমাদের দুই গুরুত্বপূর্ণ সদস্য বিমান হামলায় নিহত হয়েছেন।" বিমান হামলায় আফগানিস্তানে প্রশিক্ষণপ্রাপ্ত জাঙ্গি নেতা অ্যাইরো নিহত হওয়ায় পশ্চিমা সমর্থিত সোমালিয়া সরকার বিদ্রোহীদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে আরও উৎসাহী হবে বলে মনে করা হচ্ছে। তবে অ্যাইরোর সমর্থকরা এই ঘটনার পর ফুঁসে উঠতে পারে। আল সাহাব জানিয়েছে, সোমালিয়া থেকে ইথিওপিয়ার সেনাদের বিতাড়িত করতে তাদের যোদ্ধারা জিহাদ করে যাচেছ। এক্ষেত্রে সোমালিয়া-ইথিওপিয়ার বাহিনীর ওপর ইরাকি স্টাইলের জঙ্গি হামলার প্রধান পরিককল্পনাকারী ছিলেন অ্যাইরো। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/১৭৪৫ ঘ.