কাবুল, এপ্রিল ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- কাবুলে গ্রেপ্তার এড়াতে বুধবার আত্মাহুতি দিয়েছে সন্দেহভাজন পাঁচ তালেবান জঙ্গি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা রয়টার্সকে একথা জানিয়েছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই কর্মকর্তা জানান, তালেবান জঙ্গিরা কাবুলে যে বাড়িটিতে অবস্থান করছিল নিরাপত্তা কর্মীরা ওই বাড়িটি রাতে ঘিরে ফেললে দুপক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এক পর্যায়ে পালানোর কোনো পথ না পেয়ে নিজেদেরকে বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেয় জঙ্গিরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/ এমডি/এলকিউ/১৪৪২ ঘ.
bdnews24