২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আলজেরিয়ায় ১৪ আল-কায়েদা যোদ্ধা হত্যা

আলজেরিয়ার সেনাবাহিনী দেশের পূর্বাঞ্চলে অভিযান চালিয়ে ১৪ আল-কায়েদা যোদ্ধাকে হত্যা এবং বিদ্রোহীদের কয়েকটি ঘাঁটি ধ্বংস করেছে। পত্র-পত্রিকা এ খবর প্রকাশ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 03:48 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

আলজিয়ার্স, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আলজেরিয়ার সেনাবাহিনী দেশের পূর্বাঞ্চলে অভিযান চালিয়ে ১৪ আল-কায়েদা যোদ্ধাকে হত্যা এবং বিদ্রোহীদের কয়েকটি ঘাঁটি ধ্বংস করেছে। পত্র-পত্রিকা এ খবর প্রকাশ করেছে। নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে 'আল খবর' ও 'এসোরুক' পত্রিকা জানায়, আলজিয়ার্স থেকে সাতশ কিলোমিটার দক্ষিপ-পশ্চিমে এল ওয়ুদ প্রদেশে গত এক সপ্তাহে সেনা অভিযানে আল-কায়েদার দক্ষিণ আফ্রিকা শাখার এক শীর্ষ কমান্ডারসহ চার বিদ্রোহী নিহত হয়েছে। 'আল খবর' আরও জানায়, আলজিয়ার্সের ৫০ কিলোমিটার পূর্বে বোমারডেস প্রদেশে সেনাবাহিনীর একাধিক অভিযানে দশ বিদ্রোহী নিহত হয়েছে। এ সময় আল-কায়েদা কয়েকটি ঘাঁটি ধ্বংস করে দিয়েছে সেনাবাহিনী। আরবি ভাষার দৈনিকটি জানিয়েছে, বোমারডেসে অভিযানের সময় চার সেনা আহত হয়েছে। সেখানে পাহাড়ি ওই অঞ্চলে অভিযান অব্যাহত রয়েছে। আলজেরিয়ায় নিরাপত্তা অভিযানের বিষয়ে কর্তৃপক্ষ সাধারণত গণমাধ্যমকে কিছু জানাতে চায় না। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১২০ ঘ.