২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন পূর্ব তিমুরের বিদ্রোহী নেতা: জাতিসংঘ

গত ফ্রেব্র"য়ারিতে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোর হোর্তার হত্যা প্রচেষ্টায় অভিযুক্ত বিদ্রোহী নেতা গাস্তাও সালসিনহা অত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন। চলতি সপ্তাহেই তিনি আত্মসমর্পণ করতে পারেন। জাতিসংঘের এক মুখপাত্র রোববার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 12:19 PM

Updated : 26 Aug 2022, 01:46 PM

দিলি, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- গত ফ্রেব্র"য়ারিতে পূর্ব তিমুরের প্রেসিডেন্ট হোসে রামোর হোর্তার হত্যা প্রচেষ্টায় অভিযুক্ত বিদ্রোহী নেতা গাস্তাও সালসিনহা অত্মসমর্পণের প্রস্তুতি নিচ্ছেন। চলতি সপ্তাহেই তিনি আত্মসমর্পণ করতে পারেন। জাতিসংঘের এক মুখপাত্র রোববার একথা জানিয়েছেন। ফেব্র"য়ারির ওই অভিযানে বিদ্রোহী নেতা আলফ্রেডো রেনাডো নিহত হওয়ার পর গ্র"পটির নেতৃত্ব পান গাস্তাও সালসিনহা। পূর্ব তিমুরে জাতিসংঘ মিশনের কর্মকর্তা এলিসন কুপার জানিয়েছেন, সালসিনহা বর্তমানে তিন সঙ্গীসহ রাজধানী দিলি থেকে ৭৫ কিলোমিটার পশ্চিমে এরমেরা জেলার একটি বাড়িতে আছেন। কুপার বলেন, "সালসিনহা আত্মসমর্পণের প্রস্তুতি নিচেছন। তিনি বর্তমানে এরমেরায় আছেন। আত্মসমর্পণের আগে সঙ্গীদের সঙ্গে যোগ দেওয়ার জন্য তিনি ওই বাড়ি ত্যাগ করবেন না বলে সম্মত হয়েছেন।" জাতিসংঘ কর্মকর্তা কুপার আরও বলেন, "সালসিনহার আত্মসমর্পণের জন্য কোনো দিনক্ষণ এখনো নির্ধারিত হয়নি। তবে চলতি সপ্তাহের প্রথম দিকে সেটা হতে পারে।" গত ফেব্র"য়ারির ওই হামলার ঘটনায়, সাবেক লেফট্যান্টে সালসিনহাসহ ২৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরওয়ানা জারি করেছে পূর্ব তিমুর কর্তৃপক্ষ। ১১ ফেব্র"য়ারির বিদ্রোহী হামলায় প্রেসিডেন্ট হোতা গুরুতর আহত হন। অস্ট্রেলিয়ায় দীর্ঘদিনের চিকিৎসা শেষে তিনি স