২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হত্যা প্রচেষ্টা থেকে বেঁচে গেলেন কারজাই

আফগানিস্তানের রাজধানী কাবুলে রোববার এক সরকারি অনুষ্ঠানে হত্যা প্রচেষ্টার মুখে পড়েছিলেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। তালেবান যোদ্ধারা বন্দুকের গুলি ও রকেটচালিত গ্রেনেড দিয়ে এ হামলা চালায়। তবে নিরাপত্তারক্ষীরা কারজাইকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়ায় তিনি অক্ষত আছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Apr 2008, 07:51 AM

Updated : 26 Aug 2022, 01:46 PM

কাবুল, এপ্রিল ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের রাজধানী কাবুলে রোববার এক সরকারি অনুষ্ঠানে হত্যা প্রচেষ্টার মুখে পড়েছিলেন প্রেসিডেন্ট হামিদ কারজাই। তালেবান যোদ্ধারা বন্দুকের গুলি ও রকেটচালিত গ্রেনেড দিয়ে এ হামলা চালায়। তবে নিরাপত্তারক্ষীরা কারজাইকে দ্রুত সেখান থেকে সরিয়ে নেওয়ায় তিনি অক্ষত আছেন। আফগানিস্তানের মুজাহিদিনদের হাতে রাশিয়া সমর্থিত কমিউনিস্ট শাসন পতনের ১৬-তম বার্ষিকী উপলক্ষ্যে রোববার কাবুলে সরকারিভাবে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আফগান সরকারের মন্ত্রীদের পাশাপাশি অন্যান্য রাজনৈতিক দলের নেতা-কর্মীরাও অংশ নেন। প্রেসিডেন্ট প্রাসাদের কাছের ওই অনুষ্ঠানে বন্দুকের গুলির শব্দ হওয়ার পরপরই কারজাইসহ মঞ্চে উপবিষ্ট অন্যান্য মন্ত্রী, অতিথি ও নেতাদের দ্রুত নেমে আসতে দেখা যায়। এ সময় অনুষ্ঠানে আগত অন্যান্য লোকেরাও গুলি আতঙ্কে নিরাপদ স্থানের খোঁজে ছোটাছুটি শুরু করে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জহির আজিম বলেন, কারজাই অক্ষত আছেন। তবে হামলার দায়-দায়িত্ব স্বীকারকারী তালেবানদের তিন যোদ্ধা নিহত হয়েছে। আফগানিস্তানে মোতায়েন আন্তর্জাতিক বাহিনীর কমান্ডার মার্কিন জেনারেল ডান ম্যাকনিলও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। তবে তিনিও নিরাপদ এবং অক্ষত আছেন বলে জানিয়েছেন ন্যাটোর নেতৃত্বাধীন 'ইন্টারন্যাশনাল সিকিউরিটি অ্যাসিসট্যান্ট ফোর্স' (ইসাফ) এর একজন মুখপাত্র। অনুষ্ঠানে বেশ কয়েকজন শীর্ষ কূটনীতিকও উপস্থিত ছিলেন। জাতিসংঘের একজন মুখপাত্র জানিয়েছেন, তারা সকলে অক্ষত আছেন। এক পুলিশ কর্মকর্তা জানান, বন্দুকের গুলিতে দুইজন সংসদ সদস্যসহ বেশ কয়েকজন বেসামরিক লোক আহত হয়েছেন। রয়টার্সকে একজন প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, তিনি চারজন বেসামরিক লোককে গুলিতে আহত হতে দেখেছেন। তিনি বলেন, মনে হচ্ছিল অনুষ্ঠানস্থল থেকে কয়েক শ' মিটার দূরের একটি ভবন থেকে গুলিবর্ষণ করা হচ্ছিল। অজ্ঞাত স্থান থেকে তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ রয়টার্সকে বলেন, তাদের যোদ্ধারা প্রেসিডেন্ট প্রাসাদের কাছের ওই অনুষ্ঠানে হামলা চালিয়েছে। তিনি বলেন, "আমাদের তিন হামলাকারী নিহত হয়েছেন এবং তিনজন পালিয়ে আসতে সক্ষম হয়েছেন। হামলায় ছোট অস্ত্র এবং আরপিজি (রকেটচালিত গ্রেনেড) ব্যবহার করা হয়।" উল্লেখ্য, এর আগেও সা