২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জোট সরকার গঠনের চেষ্টায় নেপালের মাওবাদীরা

নেপালের পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েছে সাবেক মাওবাদী বিদ্রোহিরা। পার্লামেন্টের ৬০১ আসনের মধ্যে ২২০ আসন পেয়ে তারা একক সংখ্যাগিরষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠনের জন্য মাওবাদীরা ইতিমধ্যে অন্য দলগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2008, 02:10 PM

Updated : 26 Aug 2022, 01:45 PM

কাঠমান্ডু, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- নেপালের পার্লামেন্ট নির্বাচনে জয়ী হয়েছে সাবেক মাওবাদী বিদ্রোহিরা। পার্লামেন্টের ৬০১ আসনের মধ্যে ২২০ আসন পেয়ে তারা একক সংখ্যাগিরষ্ঠ দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠনের জন্য মাওবাদীরা ইতিমধ্যে অন্য দলগুলোর সঙ্গে যোগাযোগ শুরু করেছে। নির্বচন কমিশন ঘোষিত ফলাফলে নেপালের অন্যতম রাজনৈতিক দল নেপালি কংগ্রেস পেয়েছে ১১০টি আসন এবং ১০৩টি আসনে জিতেছে কমিউনিস্ট পার্টি অব নেপাল (এউএমএল)। এছাড়া দক্ষিণাঞ্চলীয় মাধেশি উপত্যাকার একটি আঞ্চলিক দল ৫২টি আসন পেয়েছে। বাকি আসনগুলো ছোট ছোট দল বা স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন। নির্বাচন কমিশনের মুখপাত্র লক্ষণ ভট্টরায় বলেন, "মাওবাদীরা ২২০টি আসনে জিতেছে। তারাই পার্লামেন্টে একক বৃহত্তম দল।" বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে জাতীয়করণের মতো অনেক বামপন্থি নীতি মাওবাদীরা পরিহার করেছে। এছাড়া, তাদের এই জয়ের ফলে নেপালে মানুষের জীবনযাত্রার মানও উন্নত হবে বলে আশা করা হচ্ছে। মাওবাদীদের দ্বিতীয় প্রভাবশালী নেতা বাবুরাম ভট্টরায় গত সপ্তাহে জানিয়েছিলেন, নতুন গণপরিষদের কাজ হবে রাজতন্ত্র বিলুপ্ত করে প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করা। বাবুরাম নেপালের নতুন প্রধানমন্ত্রী হতে পারেন। নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জোট সরকার গঠনের জন্য অন্যান্য দলগুলোর সঙ্গে ইতিমধ্যে যোগাযোগ শুরু করেছে মাওবাদীরা। তবে বিশ্লেষকরা বলছেন, দেশটির রাজনীতির যে চরিত্র এবং জোট সরকারে যোগ দিতে অনেকের অনাগ্রহের কারণে সরকার গঠনে বিলম্ব হতে পারে। ২০০৬ সালে একটি শান্তি চুক্তির আওতায় নেপালের সাবেক মাওবাদী গেরিলারা তাদের কয়েক দশকের সশস্ত্র সংগ্রামের পথ ছেড়ে মূলধারার রাজনীতিতে যোগ দেয়। ওই চুক্তির অন্যতম শর্ত ছিল এ নির্বাচন। নির্বাচনের মাধ্যমে গঠিত পার্লামেন্টের প্রধান কাজ হবে নেপালের জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন করা এবং দেশটিকে তার কয়েক শতকের রাজতন্ত্র থেকে প্রজাতান্ত্রিক ব্যবস্থায় রূপান্তরের পথে এগিয়ে যাওয়া। দেশটির ২৪০ বছরের রাজতন্ত্রের অবসান ঘটাতে মাওবাদীরা কয়েক দশক ধরে লড়াই করে এসেছে। দেশের প্রধান প্রধান দলগুলো গত বছর এক রুদ্ধদ্বার বৈঠকে নেপালে রাজতন্ত্র বিলুপ্ত করার সিদ্ধান্ত নিয়েছে। এখন নির্বাচিত গণপরিষদের মাধ্যমে কেবল এই সিদ্ধান্ত বাস্তবায়নের পালা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৯৫০ ঘ.