২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কার্টারকে 'গোঁড়া' বললেন ইসরায়েলের জাতিসংঘ দূত

ফিলিস্তিনি সংগঠন হামাসের নেতা খালেদ মেশালের সঙ্গে বৈঠক করার কারণে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী জিমি কার্টারকে 'গোঁড়া' আখ্যা দিলেন জাতিসংঘে নিয়োজিত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যান গিলারম্যান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Apr 2008, 10:32 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

নিউ ইয়র্ক, এপ্রিল ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ফিলিস্তিনি সংগঠন হামাসের নেতা খালেদ মেশালের সঙ্গে বৈঠক করার কারণে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী জিমি কার্টারকে 'গোঁড়া' আখ্যা দিলেন জাতিসংঘে নিয়োজিত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যান গিলারম্যান। নিউ ইয়র্কে 'দ্য ইসরায়েল প্রজেক্ট' আয়োজিত এক অনুষ্ঠান শেষে ইসরায়েলের জাতিসংঘ দূত সাংবাদিকদের বলেন, খালেদ মেশালের সঙ্গে কার্টারের ওই বৈঠকে তিনি দুঃখ পেয়েছেন। ইসরায়েলি দূত বলেছেন, ওই বৈঠক করে কার্টার গোঁড়ামীর পরিচয় দিয়েছেন। গিলারম্যান বলেন, কার্টার "সাদা হাত নিয়ে ওই অঞ্চলে সফরে গিয়েছিলেন এবং রক্তাক্ত হাত নিয়ে সেখান থেকে ফিরে এসেছে।" ইসরায়েলি দূতের ওই মন্তব্যের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি আটলান্টার কার্টার সেন্টার থেকে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট কার্টার বলেছেন, গত সপ্তাহে দামাসকাসে বৈঠকের সময় হামাস নেতা খালেদ মেশাল তাকে বলেছেন যে, "ফিলিস্তিনিরা যদি মেনে নেয় তাহলে ১৯৬৭ সালের সীমান্ত অনুসারে একটি ফিলিস্তিনি রাষ্ট্র" মেনে নিতে প্রস্তুত হামাস। এর পরপরই গত সোমবার কার্টারের ওই মন্তব্য নাকচ করে যুক্তরাষ্ট্র বলেছে, হামাস এখনও তাদের মৌলিক অবস্থান থেকে সরে আসেনি। তারা তাদের দলীয় সনদে অন্তর্ভূক্ত 'ইসরায়েলকে ধ্বংস' করার লক্ষ্য পরিবর্তন করেনি। বর্তমানে গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী শক্তি হামাসকে একটি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/এলকিউ/১৬০১ ঘ.