২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে তালেবান হামলায় ৭ পুলিশ নিহত

আফগানিস্তানে বুধবার তালেবানদের পৃথক দুটি হামলায় সাত পুলিশ নিহত হয়েছে। হামলার পর ছড়িয়ে পড়া সংঘর্ষে ১৩ তালেবান যোদ্ধাও নিহত হন। সরকারি কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2008, 08:09 AM

Updated : 26 Aug 2022, 01:45 PM

কাবুল, এপ্রিল ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানে বুধবার তালেবানদের পৃথক দুটি হামলায় সাত পুলিশ নিহত হয়েছে। হামলার পর ছড়িয়ে পড়া সংঘর্ষে ১৩ তালেবান যোদ্ধাও নিহত হন। সরকারি কর্মকর্তা এবং প্রত্যক্ষদর্শীরা একথা জানিয়েছেন। আফগানিস্তানের পূর্বাঞ্চলের কুনারের প্রাদেশিক পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা আব্দুল সাবুর আল্লাহিয়ার জানান, পাকিস্তানের সীমান্তের কাছে কুনার প্রদেশের একটি পুলিশ চৌকিতে তালেবান হামলায় পাঁচ পুলিশ নিহত হয়েছে। সীমান্ত বাহিনীর এক কমান্ডার ইসমতউল্লাহ সাংবাদিকদের বলেন, "হামলার পর ছড়িয়ে পড়া সংঘর্ষে ১৩ তালেবানও নিহত হয়েছে।" এছাড়া হেলমান্দ প্রদেশের গিরিস্ক অঞ্চলে একটি পুলিশ চৌকির অভ্যন্তরে আত্মঘাতী হামলায় দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছেন অঞ্চলটির পুলিশ প্রধান খান মোহাম্মদ সুজা। তিনি রয়টার্সকে জানান, আত্মঘাতী হামলাকারি বিস্ফোরক ভর্তি বেল্ট পরে পুলিশ চৌকির অভ্যন্তরে প্রবেশের চেষ্টা করলে পুলিশ গুলি তাকে করে কিন্তু বিস্ফোরণে দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন। আফগানিস্তানে ২০০৬ সাল থেকে সংঘর্ষ বৃদ্ধি পেয়েছে এবং এই দুই বছরে কমপক্ষে ১২ হাজার লোক নিহত হয়েছে। এদের মধ্যে ৩৩০ জন বিদেশি সেনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এএমটি/১৪০৪ ঘ.