২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

এশিয়ার সরকারগুলো খাদ্য সংকটে অতিপ্রতিক্রিয়া দেখাচ্ছে: এডিবি

এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) মঙ্গলবার বলেছে, খাদ্যমূল্যের ক্রমবর্ধমান বৃদ্ধির বিষয়ে এশিয়ার সরকারগুলো অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে। তাদের খাদ্য রপ্তানি কমিয়ে দেওয়ার পদক্ষেপে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Apr 2008, 05:54 AM

Updated : 26 Aug 2022, 01:44 PM

সিঙ্গাপুর, এপ্রিল ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি) মঙ্গলবার বলেছে, খাদ্যমূল্যের ক্রমবর্ধমান বৃদ্ধির বিষয়ে এশিয়ার সরকারগুলো অতিরিক্ত প্রতিক্রিয়া দেখাচ্ছে। তাদের খাদ্য রপ্তানি কমিয়ে দেওয়ার পদক্ষেপে বাজারে অস্থিতিশীলতা সৃষ্টি হচ্ছে। একইসঙ্গে এডিবি বলেছে, দেশগুলোর উচিত হবে এমন নেতিবাচক কর্মসূচির পরিবর্তে দরিদ্রদের সাহায্যের জন্য অর্থনৈতিক কর্মসূচি গ্রহণ করা। (বিস্তারিত) এ বিষয়ে মঙ্গলবার সিঙ্গাপুরের 'ফরেন করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন' এর সাংবাদিকদের এডিবির ম্যানেজিং ডিরেক্টর জেনারেল রজত নাগ বলেন, বিশ্বে চালের মূল্য বেড়েছে। এটা শুধু গত কয়েক দশকের মধ্যে মজুদ সর্বনিম্ন পর্যায়ে নেমে আসার জন্য নয়। বরং এর পেছনে আয় বাড়া, উচ্চ জ্বালানি মূল্যের কারণে উৎপাদন খরচ বাড়া, অস্বাভাবিক আবহওয়া এবং উৎপাদন না বাড়াও দায়ী। রজত নাগ বলেন, "সস্তা খাবারের যুগ শেষ।" তিনি বলেন, "আমরা যে বিষয়টি নিয়ে কাজ করতে চাই তা হলো এ অতিপ্রতিক্রিয়া কমানো। কেননা, এখনও পর্যাপ্ত যোগান রয়েছে।" প্রসঙ্গত, খাদ্যমূল্যের ক্রমবর্ধমান বৃদ্ধির প্রেক্ষাপটে ভারত ও ভিয়েতনাম রপ্তানি কমিয়ে দেওয়ায় সা