২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুগাবে নির্বাচনে কারচুপির চেষ্টায় নেমেছেন: ব্রিটেন

জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের বিরুদ্ধে নির্বাচনে কারচুপি করার চেষ্টায় নামার অভিযোগ করেছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড। এর মধ্যে দিয়ে তিনি তার বিরুদ্ধে ভোট দেওয়া জিম্বাবুয়ের নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিতে চাইছেন বলেও অভিযোগ করেছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2008, 03:40 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

লন্ডন, এপ্রিল ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--জিম্বাবুয়ের প্রেসিডেন্ট রবার্ট মুগাবের বিরুদ্ধে নির্বাচনে কারচুপি করার চেষ্টায় নামার অভিযোগ করেছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড। এর মধ্যে দিয়ে তিনি তার বিরুদ্ধে ভোট দেওয়া জিম্বাবুয়ের নাগরিকদের বিরুদ্ধে সহিংসতা উস্কে দিতে চাইছেন বলেও অভিযোগ করেছেন তিনি। মিলিব্যান্ড জিম্বাবুয়ে সঙ্কট সামাল দিতে আফ্রিকান নেতাদের আরও বেশিকিছু করার আহ্বান জানিয়েছেন। জিম্বাবুয়ের বিতর্কিত নির্বাচন আফ্রিকা মহাদেশের গণতান্ত্রিক বৈধতাকে ঝুঁকির মুখে ফেলেছে বলেও সতর্ক করে দিয়েছেন তিনি। পার্লামেন্টে এক বিবৃতিতে মিলিব্যান্ড বলেন, প্রেসিডেন্ট মুগাবে নির্বাচনে কারচুপির চেষ্টা চালিয়ে যেতে থাকায় জিম্বাবুয়েতে সাংবিধানিক সঙ্কট কাটছে না। জিম্বাবুয়েতে ২৯ মার্চের নির্বাচনের পর এটিই ব্রিটেনের সবচে স্পষ্টভাষী সমালোচনা। জিম্বাবুয়ে গত রোববারে প্রেসিডেন্ট নির্বাচনী ফল প্রকাশে আরও একদফা বিলম্ব ঘোষণা করেছে। এতে রাজনৈতিক অচলবস্থা দীর্ঘায়িত হওয়ার সম্ভাবনা ও সহিংসতার আশঙ্কা বেড়েছে। বিরোধীদল এরই মধ্যে সহিংসতায় ১০ জনের প্রণহানি হয়েছে বলে অভিযোগ করেছে। বিরোধীদল মুভমেন্ট ফর ডেমোক্র্যাটিক চেঞ্জ (এমডিসি) বলেছে, প্রেসিডেন্ট বরার্ট মুগাবের ক্ষমতাসীন জানু পিএফ পার্টির সমর্থকদের হাতে ১০ জন নিহত হয়েছে। এমডিসি'র মুখপাত্র নেলসন খামিসা বলেছেন, আমি নিশ্চিত করে বলতে পারি যে আমাদের ১০ জন সদস্য মারা গেছে। গত কয়েকদিনে মারা গেছে আরও ৪ জন। নিহত ৪ জনের নামও বলেছেন তিনি। ওদিকে, পুলিশের মুখপাত্র ওয়াইনে বুজিয়েনা একজনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, পুলিশ এখনও পরিস্থিতি তদন্ত করে দেখছে। প্রেসিডেন্ট নির্বাচনের ফল ঘোষণায় নতুন করে বিলম্বের ফলে ভোট ডাকাতির আশঙ্কা করছে বিরোধীদল। প্রেসিডেন্ট নির্বাচনের ফল এখনও ঘোষণা করা না হলেও বিরোধীদলীয় নেতা মরগান সাভাঙ্গিরাই এতে জয় দাবি করেছেন। আফ্রিকান ইউনিয়ন অবিলম্বে ফল প্রকাশের জন জিম্বাবুয়ে কর্তৃপক্ষকে আহ্বান জানিয়েছে। জিম্বাবুয়ের প্রেসিডেন্ট ও পার্লামেন্ট নির্বাচনের কিছু আসনের ভোট শনিবার থেকে পুনরায় গণনা শুরু করেছে কর্তৃপক্ষ। তবে বিরোধীদল জানিয়েছে, পুনরায় গণনার পর যে ফলাফল আসবে তা তারা মেনে নেবে না। ভোট পুনর্গণনা বন্ধে জিম্বাবুয়ের বিরোধী দলের আন্দোলন এবং এ নিয়ে চলমান রাজনৈতিক অচলবস্থা সহিংসতায় রূপ নিতে পারে