২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সদরের হুমকির গুরুত্ব কতটা জানি না: রাইস

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বলেছেন, ইরাকের শিয়া নেতা মুকতাদা আল সদরের সর্বাত্মক যুদ্ধের হুমকি কতটা গুরুত্বের সঙ্গে নেওয়া উচিৎ তা তিনি জানেন না। রোববার অঘোষিত ইরাক সফরের সময় তিনি একথা বলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Apr 2008, 04:26 PM

Updated : 26 Aug 2022, 01:44 PM

বাগদাদ, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইস বলেছেন, ইরাকের শিয়া নেতা মুকতাদা আল সদরের সর্বাত্মক যুদ্ধের হুমকি কতটা গুরুত্বের সঙ্গে নেওয়া উচিৎ তা তিনি জানেন না। রোববার অঘোষিত ইরাক সফরের সময় তিনি একথা বলেন। মুকতাদা আল-সদর শনিবার সরকারের বিরুদ্ধে 'সর্বাত্মক যুদ্ধের' হুমকি দেয়। এর পর রাতেই পূর্ব বাগদাদে সদরের মাহদি আর্মি এবং ইরাকি ও মার্কিন বাহিনীর মধ্যে সংঘর্ষে ছয়জন নিহত হয়েছে। বিদেশে অবস্থান করে সহিংসতার হুমকি দেওয়ায় সদরকে তিরস্কার করে রাইস বলেন, "তিনি এখনো ইরানে অবস্থান করছেন। এই অবস্থায় এটা অন্যদের জন্য সর্বাত্মক যুদ্ধ হলেও তার জন্য নয়।" রাইস সাংবাদিকদের আরও বলেন, "তার সমর্থকরা হয়তো জীবন দিতে পারে কিন্তু তিনি ইরানেই থাকবেন।" ইরাকি প্রধানমন্ত্রী নূরি আল-মালিকির নিরাপত্তা প্রচেষ্টার প্রশংসা করে রাইস জানিয়েছেন, ইরাকের বিভিন্ন গ্র"পের মধ্যে সংহতির ব্যাপারে সহযোগিতা করার জন্যই তিনি ইরাক সফরে গেছেন। সদরের মাহদি আর্মিকে দমন করতে মালিকির নির্দেশে গত মাসে বসরায় অভিযান শুরু করে ইরাকি বাহিনী। কিন্তু ওই অভিযান ফলপ্রসু হয়নি। বরং অভিযানের পর সদর বাহিনী ইরাক জুড়ে বিশেষত দক্ষিণাঞ্চল ও বাগদাদে আরও সক্রিয় হয়ে ওঠে। গত শনিবার সদর এক বিবৃতিতে হুমকি দেন, মাহদি আর্মির প্রায় দশ হাজার যোদ্ধা ইরাকি ও মার্কিন বাহিনীর বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/২১৩২ ঘ.