২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুজরাটে বাস দুর্ঘটনায় ৪৪ স্কুলছাত্রসহ ৪৭ জন নিহত

ভারতের গুজরাট রাজ্যে বুধবার একটি বাস সেতু থেকে খালে পড়ে গিয়ে কমপক্ষে ৪৪ স্কুলছাত্রসহ মোট ৪৭ জন নিহত হয়েছে। বাসটির আরোহীদের মধ্যে প্রায় ৬০ জনই ছিল স্কুলছাত্র। পুলিশ একথা জানিয়েছে। রাজ্যের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আর কে প্যাটেল বলেছেন, মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2008, 10:13 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

আহমেদাবাদ (ভারত), এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের গুজরাট রাজ্যে বুধবার একটি বাস সেতু থেকে খালে পড়ে গিয়ে কমপক্ষে ৪৪ স্কুলছাত্রসহ মোট ৪৭ জন নিহত হয়েছে। বাসটির আরোহীদের মধ্যে প্রায় ৬০ জনই ছিল স্কুলছাত্র। পুলিশ একথা জানিয়েছে। রাজ্যের ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা আর কে প্যাটেল বলেছেন, মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু আরও বেশ কয়েকজন স্কুলছাত্র নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। ৪ ছাত্রকে জীবিত উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। উদ্ধারকারী ও স্থানীয় অধিবাসীরা জানান, সরকারি মালিকানাধীন বাসটি সেতুটির রেলিং ভেঙ্গে খালে পড়ে গেলে ওই দুর্ঘটনা ঘটে। স্কুলছাত্র ছাড়া নিহত তিন বয়স্ক ব্যক্তি হল বাসটির চালক, তার সহকারি এবং অন্য এক নারী। অভিভাবক এবং স্কুলের শিক্ষক শিক্ষকাসহ নিহতদের আত্মীয়স্বজনরা ঘটনাস্থলে ভীড় করে নিহতদের লাশ সনাক্ত করার চেষ্টা করছেন। এছাড়াও স্থানীয় উদ্ধারকারীরাসহ বহু উৎসুক লোকজন এলাকাটিতে জড়ো হয়েছেন। গুজরাটের প্রধান নগরী আহমেদাবাদের ৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে বড়োদারায় ওই দুর্ঘটনাটি ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১৬০৩ ঘ.