২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বাস দুর্ঘটনায় কমপক্ষে ৪০ স্কুলছাত্র নিহত, নিখোঁজ ২০

ভারতের গুজরাট রাজ্যে বুধবার একটি স্কুলবাস সড়ক সেতু থেকে খালে পড়ে গিয়ে কমপক্ষে ৪০ জন স্কুলছাত্র নিহত হয়েছে। বাসটি সেসময় প্রায় ৬০ জন ছাত্রকে স্কুলে নিয়ে যাচ্ছিল। পুলিশ একথা জানিয়েছে। রাজ্যের উর্ধ্বতন পুলিম কর্মকর্তা আর কে প্যাটেল বলেছেন, নিহত ৪০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু আরও প্রায় ২০ জন নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2008, 06:44 AM

Updated : 26 Aug 2022, 01:43 PM

আহমেদাবাদ, ভারত, এপ্রিল ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - ভারতের গুজরাট রাজ্যে বুধবার একটি স্কুলবাস সড়ক সেতু থেকে খালে পড়ে গিয়ে কমপক্ষে ৪০ জন স্কুলছাত্র নিহত হয়েছে। বাসটি সেসময় প্রায় ৬০ জন ছাত্রকে স্কুলে নিয়ে যাচ্ছিল। পুলিশ একথা জানিয়েছে। রাজ্যের উর্ধ্বতন পুলিম কর্মকর্তা আর কে প্যাটেল বলেছেন, নিহত ৪০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। কিন্তু আরও প্রায় ২০ জন নিখোঁজ থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন উদ্ধারকারীরা। ৪ ছাত্রকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে বলেও জানিয়েছেন তিনি। গুজরাটের প্রধান নগরী আহমেদাবাদের ৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে বড়োদারায় ওই দুর্ঘটনাটি ঘটে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএমটি/১২৩৩ ঘ.