২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে আত্মঘাতী হামলায় ৩ ভারতীয় প্রকৌশলী নিহত

আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশে শনিবার এক আত্মঘাতী বোমা হামলায় ৩ ভারতীয় প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2008, 08:28 AM

Updated : 26 Aug 2022, 01:42 PM

কাবুল, এপ্রিল ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - আফগানিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় নিমরোজ প্রদেশে শনিবার এক আত্মঘাতী বোমা হামলায় ৩ ভারতীয় প্রকৌশলীসহ ৪ জন নিহত হয়েছেন। কর্মকর্তারা একথা জানিয়েছেন। আফগানিস্তানে এ নিয়ে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বারের মতো সড়ক নির্মাণ কাজে নিয়োজিতদের ওপর ভয়াবহ হামলার ঘটনা ঘটল। গত মঙ্গলবার দক্ষিণাঞ্চলীয় জাবুল প্রদেশে তালেবান যোদ্ধাদের হামলায় নিহত হয়েছিল ১৭ আফগান সড়ক শ্রমিক। নিমরোজ প্রদেশের গভর্নর গুলাম দস্তগীর আজাদ রয়টার্সকে বলেন, "হামলাকারি একটি গাড়ি থেকে বের হয়েই বিস্ফোরণ ঘটায়।" এ বিষয়ে আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, হামলায় তিন ভারতীয় ও এক আফগান নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন।" তালেবানদের এক মুখপাত্র এই হামলার দায়-দায়িত্ব স্বীকার করেছে। পাকিস্তানভিত্তিক বার্তাসংস্থা 'আফগান ইসলামিক প্রেস' একথা জানিয়েছে। ওদিকে, শুক্রবার রাতে জাবুল প্রদেশে আফগান ও বিদেশি সেনারা এক যৌথ অভিযান চালিয়ে ২৪ তালেবান গেরিলাকে হত্যা করেছে বলে জানিয়েছেন প্রদেশটির ডেপুটি গভর্নর গুলাব শাহ আলিখিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এএমটি/১৭০৭ ঘ.