২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অডিও বার্তায় লাদেনেরই কণ্ঠ: মার্কিন গোয়েন্দা কর্মকর্তা

আল কায়েদা প্রকাশিত নতুন অডিও টেপে ওসামা বিন লাদেনেরই কণ্ঠ বলে নিশ্চিত হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। এক গোয়েন্দা কর্মকর্তা বৃহস্পতিবার একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2008, 03:58 PM

Updated : 26 Aug 2022, 01:35 PM

ওয়াশিংটন, মার্চ ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আল কায়েদা প্রকাশিত নতুন অডিও টেপে ওসামা বিন লাদেনেরই কণ্ঠ বলে নিশ্চিত হয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ। এক গোয়েন্দা কর্মকর্তা বৃহস্পতিবার একথা জানিয়েছেন। ওই কর্মকর্তা জানান, নতুন এই অডিও বার্তাটি আল কায়েদার অব্যাহত প্রপাগান্ডারই অংশ। তবে অডিও বার্তাটি কবে নাগাদ রেকর্ড করা হয়ে থাকতে পারে সে বিষয়ে তিনি কিছু বলতে পারেননি। হযরত মুহাম্মদ (সঃ) এর জন্মবার্ষিকি উপলক্ষে আল কায়েদা গত বুধবার ওয়েবসাইটে নতুন এই অডিও টেপটি প্রকাশ করে। বিন লাদেন এতে হুমকি দেন মুহাম্মদের (সঃ) হাস্যকর কার্টুন প্রকাশের জন্য ইউরোপীয় ইউনিয়নকে কঠিন পরিণাম ভোগ করতে হবে। মার্কিন ওই গোয়েন্দা কর্মকর্তা বলেন, "সিআইএ অডিও বার্তাটি পর্যালোচনা করে দেখেছে। তারা পুরোপুরি নিশ্চিত এটা লাদেনেরই কণ্ঠস্বর।" হোয়াইট হাউস জানিয়েছে, এই বার্তাটি থেকে মনে হচ্ছে লাদেন নিজেকে মুসলমানদের রক্ষক হিসেবে তুরে ধরতে চাইছেন এবং তিনি বেঁচে আছেন এটাও জানান দিতে চাইছেন। হোয়াইট হাউসের মুখপাত্র ডানা পেরিনো বলেন, "সন্ত্রাসী সংগঠনটি বিশ্বজুড়ে সুনির্দিষ্ট লক্ষ্যে আঘাত হানছে। নারী ও শিশুসহ নিরীহ মানুষদের তারা হত্যা করছে। বিশেষ করে তাদের কট্টোর দৃষ্টিভঙ্গি যারা সমর্থন করে না তারাই এই সংগঠনটির লক্ষে পরিণত হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২০৫০ ঘ.