কাবুল, মার্চ ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমানবন্দরের কাছে বৃহস্পতিবার বিদেশি সেনাদের লক্ষ্য করে এক আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে আটজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১০ জন। এক ঊর্ধ্বতন কর্মকর্তা একথা জানিয়েছেন।
সহকারি স্বরাষ্ট্রমন্ত্রী মুনীর মুঙ্গল ঘটনাস্থলে রয়টার্সের এক সাংবাদিককে বলেন, হামলায় আট বেসামরিক নাগরিক নিহত হয়েছে। তিনি আরও জানান, হামলাকারী একটি গাড়ি ব্যবহার করে এই হামলা চালিয়েছে।
হামলায় কোনো সেনা সদস্য নিহত হয়েছে কিনা জানতে চাইলে তিনি বিষয়টি সম্পর্কে মন্তব্য করতে অস্বীকৃতি জানান।
এই হামলায় বিদেশি সেনাদের দুটি গাড়িসহ আরও কয়েকটি গাড়ি বিধ্বস্ত হয়েছে। বিদেশি সেনারা এ হামলার লক্ষ্যবস্তু হলেও হতাহতরা সবাই বেসামরিক লোক।
আত্মঘাতী বোমা হামলাকারী সকালের ব্যস্ত সময়ে একটি সাঁজোয়া যান লক্ষ্য করে হামলার চেষ্টা করে বলে পুলিশ জানায়।
স্থানীয় সাংবাদিকরা বলেছেন, ওই সড়কটি দিয়ে আফগানিস্তানে মোতায়েন বিদেশি সৈন্যরা নিয়মিত যাতায়াত করে। সা
bdnews24