২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেরুজালেম হত্যাকাণ্ডের পর কঠোর নিরাপত্তা অভিযানে ইসরায়েল

জেরুজালেমে ইহুদিদের একটি ধর্মীয় স্কুলে ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে আট ছাত্র নিহত হওয়ার পর জেরুজালেম ও পশ্চিম তীর এলাকায় কঠোর নিরাপত্তা অভিযান শুরু করেছে ইসরায়েল। জেরুজালেমে ইসরায়েল হাজার হাজার পুলিশ মোতায়েন করেছে। আল-আকসা মসজিদে শুক্রবারের জুমার নামাজ আদায় করতে দেওয়া হয়নি অনেককেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Mar 2008, 12:05 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

জেরুজালেম, মার্চ ৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জেরুজালেমে ইহুদিদের একটি ধর্মীয় স্কুলে ফিলিস্তিনি বন্দুকধারীর গুলিতে আট ছাত্র নিহত হওয়ার পর জেরুজালেম ও পশ্চিম তীর এলাকায় কঠোর নিরাপত্তা অভিযান শুরু করেছে ইসরায়েল। জেরুজালেমে ইসরায়েল হাজার হাজার পুলিশ মোতায়েন করেছে। আল-আকসা মসজিদে শুক্রবারের জুমার নামাজ আদায় করতে দেওয়া হয়নি অনেককেই। নামাজের জন্য সমবেত ইহুদি ও মুসলিমদের মধ্যে সহিংসতার আশঙ্কায় ছিল পুলিশ। ইসরায়েলি পুলিশের মুখপাত্র মিকি রসেনফিল্ড একথা জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে শহরের মারকাজ হারাভ সেমিনারিতে ৮ ছাত্র হত্যার ঘটনা ঘটে। এ ঘটনার পর গাজায় উল্লাস করেছে হামাস ক্যাডাররা। ঘাতকের বাড়ি ছেয়ে ফেলা হয়েছে হামাস ও অন্যান্য জিহাদি সংগঠনের পতাকা দিয়ে। নিহত ছাত্রদের শেষকৃত্যানুষ্ঠানে যোগ দিতে হাজার হাজার শেকাহত মানুষ জেরুজালেমে সমবেত হয়। এ সময় সহিংসতা এড়াতে পবিত্র এ শহরের বিভিন্ন রাস্তা বন্ধ করে দেয় পুলিশ। এ ছাড়া অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের চলাচলের ওপর ৩৬ ঘণ্টার নিষেধাজ্ঞা আরোপ করে সেনাবাহিনী। মারকাজ হারাভ সেমিনারির ওই ঘাতক আলা আবু ধাইমের পরিবার জানিয়েছে সে এক সময় স্কুলটিতে ড্রাইভার হিসেবে কাজ করত। লাইব্রেরিতে ছাত্রদের গুলি করে হত্যার পর ওই ঘাতককে গুলি করে হত্যা করা হয়। যুক্তরাষ্ট্র অভিযোগ করেছে, জেরুজালেম হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি বিবৃতি আটকে দিয়েছে লিবিয়া। শহরের বিখ্যাত ওই ইহুদি শিক্ষা আশ্রমে হত্যাকাণ্ডের পর ঘটনাস্থলে উপস্থিত জাকা এমার্জেন্সি সার্ভিসের প্রধান জেহুদা মেশি-জাহাভ বলেন, "এখানে কসাইখানার মতো হত্যা করা হয়েছে।" ঘটনার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী এহুদ ওলমার্টের মুখপাত্র মার্ক রেজিভ বলেন, "জেরুজালেমে আজকের রাতের এই হত্যাকাণ্ডে একটি বিষয় পরিস্কার হয়ে গেছে। এই বর্বরতা নিয়ে যারা উল্লাসে মেতেছে তারা শুধু ইসরায়েলের শত্র" নয়, তারা শান্তি ও সংহতির শত্র"।" ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অ্যরাই মেকেল জানিয়েছেন, হত্যাকাণ্ড সত্ত্বেও ফিলিস্তিন প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে শান্তি আলোচনা অব্যাহত থাকবে। মাহমুদ আব্বাস এই ঘটনার নিন্দা জানিয়েছেন। গাজায় ইসরায়েলের সা