২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরাক থেকে ২০০০ সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ইরাকের রাজধানী বাগদাদ থেকে ২ হাজার সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরাক থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার পরিকল্পনার অংশ হিসাবে এ পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনী বৃহস্পতিবার একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2008, 03:08 PM

Updated : 26 Aug 2022, 01:30 PM

বাগদাদ, মার্চ ৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- ইরাকের রাজধানী বাগদাদ থেকে ২ হাজার সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরাক থেকে ধাপে ধাপে সেনা প্রত্যাহার পরিকল্পনার অংশ হিসাবে এ পদক্ষেপ নিচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেনাবাহিনী বৃহস্পতিবার একথা বলেছেন। গত বছর ইরাকে সহিংসতা সামাল দিতে বাগদাদে পাঠানো অতিরিক্ত ৩০ হাজার সেনার মধ্য থেকে মার্কিন বাহিনীর ২য় ব্রিগেড এবং ৮২ এয়ারবর্ণ ডিভিশনের সেনাদের প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। মার্কিন সেনা মুখপাত্র লেফটেন্যান্ট-কর্ণেল স্টিভ স্টোভার রয়টার্সকে বলেন, "আমরা বলতে পারি যে তারা ইরাক ছেড়ে যাচ্ছে এবং এর পরিবর্তে এখানে নতুন কোনো ব্রিগেড আসছে না।" ২০০৭ সালের মাঝামাঝি সময়ে অতিরিক্ত ৩০ হাজার মার্কিন সেনা ইরাকে যাওয়ার পর সেখানে সহিংসতা ৬০ শতাংশ নেমে এসেছে। এর পরিপ্রেক্ষিতে ইরাকে মার্কিন বাহিনীর কমাণ্ডার জেনারেল ডেভিড পেত্রাউস ঘোষণা দিয়েছেন যে, ২০০৮ সালের জুলাই নাগাদ ২০ টি ব্রিগেডের ৫ টি ব্রিগেড ইরাক থেকে প্রত্যাহার করে নেওয়া হবে। ইরাকে ১ লাখ ৫০ হাজারের বেশি সেনা আছে। আর বাগদাদে মোতায়েন আছে ৩৪ হাজার ৫শ' সেনা। ২ হাজার সেনা প্রত্যাহার করে নেওয়া হলে মোট সেনা সংখ্যা নেমে আসবে ২০ হাজারে। এর আগে নভেম্বরে ৩ হাজার সেনার প্রথম ব্রিগেডটি ইরাক থেকে সরিয়ে নেওয়া হয়েছে। এর পরিবর্তে নতুন আর কোনো ব্রিগড পাঠানো হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/২১০৪ঘ.