২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মার্কিন ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে সোমলিয়ায় বিক্ষোভ

সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় দোবলে শহরে সন্দেহজনক আল-কায়েদা সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে মার্কিন ক্ষেপণাপস্ত্র হামলার বিরুদ্ধে মঙ্গলবার বিক্ষোভ করেছে শ'শ' সোমলীয়। তারা যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেয়। স্থানীয় কর্মকর্তারা একথা জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 01:50 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

ওয়াশিংটন, মার্চ ৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- সোমালিয়ার দক্ষিণাঞ্চলীয় দোবলে শহরে সন্দেহজনক আল-কায়েদা সন্ত্রাসী ঘাঁটি লক্ষ্য করে মার্কিন ক্ষেপণাপস্ত্র হামলার বিরুদ্ধে মঙ্গলবার বিক্ষোভ করেছে শ'শ' সোমলীয়। তারা যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেয়। স্থানীয় কর্মকর্তারা একথা জানিয়েছেন। সোমবার মার্কিন সেনারা দোবলে শহরে দুটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। ঊর্ধ্বতন এক সেনা কর্মকর্তা একথা জানান। গত ১৪ মাসের মধ্যে এটি সোমালিয়ায় যুক্তরাষ্ট্রের চতুর্থ হামলা। নামপ্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, "আমরা সন্ত্রাসীদের আঘাত হানতে ইচ্ছাকৃতভাবেই এ হামলা চালিয়েছি।" এই হামলার প্রতিবাদে দোবলে জেলা কমিশনার আলী হাসান নূর রয়টার্সকে টেলিফোনে বলেন, "মার্কিন সরকার আমাদের শহরে বোমা হামলার কথা স্বীকার করেছে। আর এতে আমাদের জানমালের ক্ষতি হয়েছে। তাদেরকে এর ক্ষতিপূরণ দিতে হবে।" সোমবারের ক্ষেপণাস্ত্র হামলায় ক্ষয়ক্ষতির সঠিক হিসাব এখনও পাওয়া যায়নি। তবে নূর জানিয়েছেন, হামলায় ৬ জন নিহত হয়েছে। তবে স্থানীয় একজন রাজনীতিবিদ বলছেন, হামলায় তিনজন আহত হয়েছে মাত্র। স্থানীয় কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীরা বলছে, তাদের ধারণা, দক্ষিণ সোমালিয়ার প্রত্যন্ত দোবলে শহরের একটি বাড়িতে সকালের দিকে দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বন্দরনগরী কিসমায়ু থেকে এই ক্ষেপণাস্ত্র দোবলেতে এসে পড়ে বলে জানায় তারা। দোবলে শহরের বাসিন্দাদের ধারণা, মোগাদিসুর একটি জঙ্গি মুসলিম গ্র"পের নেতারা এবং স্থানীয় এক জঙ্গি নেতা শেখ হাসান দোবলেতে বৈঠক করছিলেন। তাকে লক্ষ্য করেই ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছে। ওই দলটি সোমালিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে রক্তক্ষয়ী জঙ্গি তৎপরতা চালিয়ে আসছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫০ঘ.