২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুদ্রাস্ফীতির মুখে সৌদি বাণিজ্য মন্ত্রীর পদত্যাগ

দেশে মুদ্রাস্ফীতির হার বাড়তে থাকায় সমালোচনার মুখে পদত্যাগ করেছেন সৌদি আরবের শিল্প ও বাণিজ্য মন্ত্রী হাশেম ইয়ামানি। সোমবার বার্তা সংস্থা এসপিএ' র প্রতিবেদনে একথা বলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 12:46 PM

Updated : 26 Aug 2022, 01:29 PM

রিয়াদ, মার্চ ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - দেশে মুদ্রাস্ফীতির হার বাড়তে থাকায় সমালোচনার মুখে পদত্যাগ করেছেন সৌদি আরবের শিল্প ও বাণিজ্য মন্ত্রী হাশেম ইয়ামানি। সোমবার বার্তা সংস্থা এসপিএ' র প্রতিবেদনে একথা বলা হয়েছে। এসপিএ'র প্রতিবেদনে জানানো হয়, আব্দুল্লাহ জয়নালকে নতুন মন্ত্রী হিসেবে বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন বাদশাহ আব্দুল্লাহ। এ ব্যাপারে বিস্তারিত কিছু জানা যায়নি। তবে বার্তা সংস্থা জানিয়েছে, জয়নাল আগে স্বরাষ্ট্রমন্ত্রী এবং জেদ্দা চেম্বার অব কমার্সের প্রধান ছিলেন। ইয়ামানি সৌদি সংবাদপত্রের সঙ্গে সঙ্গে কর্মকর্তাদেরও সমালোচনার শিকার হয়েছেন। গত ২৫ বছরের মধ্যে এ বছর জানুয়ারিতে বিশ্বের সর্বোচ্চ তেল রপ্তানিকারক দেশ সৌদি আরবে মুদ্রাস্ফীতির হার সবচেয়ে বেশি। এ বছর জানুয়ারিতে মুদ্রাস্ফীতি হয়েছে শতকরা সাত ভাগ। এবং ডলারের বিপরীতে রিয়ালের দাম কমে যাওয়ায় আমদানি ব্যয় বেড়ে যায়। উল্লেখ্য, আরব দেশগুলোর মধ্যে সৌদি আরবের অর্থনীতিই সবচেয়ে শক্তিশালী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/এলকিউ/১৬২৯ঘ.