২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইরানের ওপর জাতিসংঘের নতুন নিষেধাজ্ঞা

পরমাণু সমৃদ্ধকরণ এবং অন্যান্য স্পর্শকাতর কর্মসূচি স্থগিত করতে রাজি না হওয়ায় ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তবে ইরান সোমবার নিরাপত্তা পরিষদের বৈঠকে নেওয়া এই সিদ্ধান্তকে অবৈধ বলে বর্ণনা করেছে। ২০০৬ সালের ডিসেম্বর ও ২০০৭ সালের মার্চ মাসে আরোপিত এর আগের দুটি নিষেধাজ্ঞার চেয়েও এবারেরটি আরো কড়া। সোমবার নিরাপত্তা পরিষদের বৈঠকে সর্বসম্মতভাবেই গৃহিত হয়েছে এই প্রস্তাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2008, 04:43 AM

Updated : 26 Aug 2022, 01:29 PM

জাতিসংঘ, ৪ মার্চ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - পরমাণু সমৃদ্ধকরণ এবং অন্যান্য স্পর্শকাতর কর্মসূচি স্থগিত করতে রাজি না হওয়ায় ইরানের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তবে ইরান সোমবার নিরাপত্তা পরিষদের বৈঠকে নেওয়া এই সিদ্ধান্তকে অবৈধ বলে বর্ণনা করেছে। ২০০৬ সালের ডিসেম্বর ও ২০০৭ সালের মার্চ মাসে আরোপিত এর আগের দুটি নিষেধাজ্ঞার চেয়েও এবারেরটি আরো কড়া। সোমবার নিরাপত্তা পরিষদের বৈঠকে সর্বসম্মতভাবেই গৃহিত হয়েছে এই প্রস্তাব। ১৫টি সদস্য দেশের মধ্যে ১৪টিই এর পক্ষে ভোট দিয়েছে, কেবল ইন্দোনেশিয়া ভোট দেয়নি কোনো পক্ষেই। ইরান নিরাপত্তা পরিষদের আগের নিষেধাজ্ঞাগুলোর মতো এই নিষেধাজ্ঞাও আন্তর্র্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে। তারা বলছে, এই নিষেধাজ্ঞা ১৫ সদস্যবিশিষ্ট নিরাপত্তা পরিষদের ভাবমূর্তিকেই ক্ষুণ