লন্ডন, ফেব্রুয়ারি ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স ) - ভূমিকম্পে বুধবার প্রকম্পিত হয়েছে ব্রিটেন। কয়েকটি স্থানে ৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি। লন্ডন ও এর আশেপাশের এলাকার বাসিন্দারা জানায়, মধ্যরাতের পর ভূমিকম্প টের পেয়ে লোকজন ঘুম থেকে জেগে ওঠে। ব্রিটেনে এমন ঘটনা বিরল। কর্মকর্তারা একথা জানিয়েছেন।
এ্যাম্বুলেন্স সার্ভিসের মুখপাত্র জানিয়েছেন, উত্তরাঞ্চলের বার্ন্সলে শহরে এক বাড়ির বেডরুমের ছাদ ভেঙে পড়া চিমনির আঘাতে একজন আহত হয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ম্যানচেস্টারের এক বাসিন্দা জেমা হ্যারিসন বিবিসিকে বলেন," ভূমিকম্পটি আসলেই শক্তিশালী ছিল। আমি ঘুমিয়ে পড়েছিলাম। ঘরে প্রচন্ড ঝাঁকুনিতে জেগে উঠেছি।"
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ কেন্দ্র ইউএসজিএস জানায়, ভূমিকম্পটি ছিল রিখটার স্কেলে ৪ দশমিক ৭ মাত্রার। কিন্তু ব্রিটিশ ভুতাত্ত্বিক জরিপ কেন্দ্র জানিয়েছে, ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩ ।
ওদিকে, ইউএসজিএস আরও জানায়, লন্ডন শহর থেকে ২ শ ৫ কিলোমিটার উত্তরে এবং উত্তরাঞ্চলের প্রধান শহর শেফিল্ড থেকে ৮০ কিলোমিটার পূর্বে ভূমিকম্পের উৎপত্তি।
লন্ডন পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, তারা হতাহতের কোনো খবর পাইনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডি/১৩০০ঘ.
bdnews24