২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

একত্রীকরণ নিয়ে চাপের মুখে গ্রিক সাইপ্রাসের নতুন প্রেসিডেন্ট

দুই সাইপ্রাসের একত্রীকরণ নিয়ে নির্বাচিত হয়েই চাপের মুখে পড়েছেন গ্রিক সাইপ্রাসের নতুন প্রেসিডেন্ট দেমেত্রিস ক্রিস্টোফিয়াস। গত রোববার দ্বিতীয় দফায় নির্বাচনের মাধ্যমে ডানপন্থী নেতা আইয়োনিস কাসাউলিডিসকে হারিয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Feb 2008, 12:31 PM

Updated : 26 Aug 2022, 01:26 PM

নিকোসিয়া, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- দুই সাইপ্রাসের একত্রীকরণ নিয়ে নির্বাচিত হয়েই চাপের মুখে পড়েছেন গ্রিক সাইপ্রাসের নতুন প্রেসিডেন্ট দেমেত্রিস ক্রিস্টোফিয়াস। গত রোববার দ্বিতীয় দফায় নির্বাচনের মাধ্যমে ডানপন্থী নেতা আইয়োনিস কাসাউলিডিসকে হারিয়ে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। একত্রীকরণ নিয়ে তুর্কি সাইপ্রাসের সঙ্গে আলোচনায় বসতে ইতোমধ্যে সম্মত হয়েছেন গ্রিক সাইপ্রাসের ৬২ বছর বয়স্ক এই নতুন নেতা। আলোচনা শুরু করতে সময় নষ্ট না করার জন্য তাকে আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ও সাইপ্রাস গণমাধ্যম। ক্রিস্টোফিয়াস জানিয়েছেন, দেশটির মুক্তবাণিজ্য অর্থনীতিতে তিনি কোনো হস্তক্ষেপ করবেন না। নির্বাচনী প্রাচারাভিযানের সময় তুর্কি সাইপ্রাস নিয়ে তিনি তার পূর্বসূরীর কট্টোর মনোভাবের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন। বিশ্লেষকরা জানিয়েছেন, উভয়পক্ষই জানে একত্রীকরণের ক্ষেত্রে সাইপ্রাসের জন্য এটাই হতে পারে শেষ সুযোগ। বিভক্তিই সাইপ্রাসের ইউরোপীয় ইউনিয়নের সদস্য হওয়ার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। তাছাড়া একই কারণে ওই অঞ্চলে ন্যাটো সদস্যভূক্ত দুই দেশ তুর্কি ও গ্রিসের মধ্যে উত্তেজনা চলছে। ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারাসো এক বিবৃতিতে ক্রিস্টোফিয়াসের উদ্দেশ্যে বলেছেন, "এই সুযোগ কাজে লাগানোর জন্য আমি আপনাকে সাহস দিচ্ছি। সময় নষ্ট না করে আলোচনা শুরু করুন। গত ১৭ ফেব্র"য়ারির ভোটাভুটিতে কোনো প্রার্থীই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় গত রোববার দ্বিতীয় দফায় ভোটগ্রহণের আয়োজন করা হয়। দুই প্রতিদ্বন্দ্বীর প্রত্যেকেই তুর্কি সাইপ্রাসের সঙ্গে একত্রীকরণ আলোচনায় নিজেকে সবচেয়ে যোগ্য বলে দাবি করেন। গ্রিসের ক্ষমতাসীন সামরিক জান্তার সমর্থনে গ্রিক সাইপ্রাসে সামরিক অভ্যুত্থানের পর তুরস্ক ১৯৭৪ সালে সাইপ্রাসে অভিযান চালায়। এরপর সাইপ্রাসের দুই অংশ আলাদা হয়ে যায়। উত্তরাঞ্চল নিয়ে গঠিত তুর্কি সাইপ্রাস কর্তৃপক্ষকে স্বীকৃতি দিয়েছে তুরস্ক। সেখানে তুরস্কের ৩০ হাজার সেনা মোতায়েন রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/এলকিউ/১৭৫০ ঘ.