বেলগ্রেড, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- কসোভোর স্বাধীনতা ঘোষণায় ক্ষিপ্ত সার্বিয়া অভিযোগ করেছে, বলকান অঞ্চলে সংকট সৃষ্টির জন্য যুক্তরাষ্ট্রই দায়ি। অন্যদিকে, সার্বিয়ার মিত্র রাশিয়া অভিযোগ করেছে, যুক্তরাষ্ট্র বিশ্বের ভারসাম্য নষ্ট করছে।
বেলগ্রেডে বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাসে হামলার তিনদিন পর রোবার সার্বিয়ার প্রধানমন্ত্রী ভোজিস্লাব কস্তুনিকা অভিযোগ করেন, বলকান অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য মার্কিন নীতি হুমকি হয়ে দাঁড়িয়েছে। তারাই এই অঞ্চলে সংকট সৃষ্টি করছে।
কস্তুনিকা বলেন, "সার্বিয়ার ভূখণ্ডের মধ্যে কসোভোকে একটি নতুন দেশ হিসাবে স্বীকৃতি দেওয়ার প্রস্তাব জাতিসংঘকে অবশ্যই নাকচ করে দিতে হবে। কেননা তা জাতিসংঘের ১২৪৪ প্রস্তাবনার বিরোধী। এই প্রস্তাবনায় সার্বিয়ার সার্বভৌমত্ব ও ভৌগলিক অখণ্ডতা রক্ষার প্রতিশ্র"তি দেওয়া হয়েছে।
তবে মার্কিন দূতাবাসে গত বৃহস্পতিবারের হামলার জন্য সার্বিয়া আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশ করেছে। গত ১৭ ফেব্র"য়ারি কসোভা স্বাধীনতা ঘোষণা দেওয়ার পর ক্ষিপ্ত সার্বরা মার্কিন দূতাবাসে হামলা চালায়।
স্বাধীনতা ঘোষণার ব্যপারে যুক্তরাষ্ট্রসহ ইউরোপীয় ইউনিয়ন কসোভোকে সমর্থন দিয়ে আসছে। তবে রাশিয়া ও চীন এতে আপত্তি জানিয়েছে।
কসোভোর ব্যাপারে আপোসের জন্য রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আহ্বানের পর সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ
bdnews24