হাভানা, ফেব্র"য়ারি ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- ভাই ফিদেল কাস্ত্রোর কাছ থেকে কিউবার প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন রাউল কাস্ত্রো। এর ফলে কমিউনিস্ট দেশটিতে ফিদেলের পাঁচ দশকের শাসনের অবসান হল।
গত রোববার কিউবার জাতীয় পরিষদ ৭৬ বছর বয়সী রাউল কাস্ত্রোকে দেশের নতুন প্রেসিডেন্ট মনোনীত করে। ২০০৬ সালের জুলাই মাসে ফিদেল অসুস্থ হয়ে পড়ার পর থেকে রাউল অস্থায়ীভাবে কিউবার প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে আসছিলেন।
নতুন প্রেসিডেন্ট মনোনীত করার লক্ষ্যে রোববার স্থানীয় সময় সকাল ১০টায় (গ্রিনিচ সময় ১৫০০ ঘণ্টায়) ৬১৪ সদস্য বিশিষ্ট জাতীয় পরিষদের অধিবেশন শুরু হয়। গত জানুয়ারি মাসে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের মাধ্যমে এই জাতীয় পরিষদ গঠিত হয়েছে।
জাতীয় পরিষদ প্রেসিডেন্টের পাশাপাশি দেশের নতুন ভাইস প্রেসিডেন্ট হিসেবে মনোনীত করেছে কমিউনিস্ট পার্টির 'আইডিওলগ' জোসে র্যামোন ম্যাসাডো ভেনতুরাকে।
তবে কিউবার নতুন প্রেসিডেন্ট হিসাবে ভাইস প্রেসিডেন্ট কার্লোস লেগি (৫৬) বা পররাষ্ট্রমন্ত্রী ফেলিপ পেরেজ রক (৪২) এর নামও আলোচনায় ছিল।
পশ্চিমা বিশ্ব ফিদেল কাস্ত্রো পরবর্তী কিউবায় বড় ধরণের পরিবর্তনের আশা করলেও কিউবাবাসী মনে করছে না তাদের দেশে তেমন কোনো পরিবর্তন আসছে। তবে খাদ্য ঘাটতি ও জীবনযাত্রার মান উন্নয়নে নতুন প্রেসিডেন্ট কিছু সংস্কার কার্যক্রম হাতে নিতে পারেন।
আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট মনোনীত হওয়ার পর রাউল কাস্ত্রো জানান, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে সিদ্ধান্ত নেওয়ার সময় তিনি সব সময় ভাই ফিদেলের পরামর্শ নেবেন।
তিনি বলেন, "জনগণের কাছ থেকে আমি যে দায়িত্ব পেলাম, তার অর্থ আমাকে চলমান বিপ্লবকে ঐতিহাসিক পর্যায়ে এগিয়ে নিতে হবে।"
রাউল জানান, তার ভাই ফিদেল বিপ্লবের নেতৃত্ব দিয়ে যাবেন এই শর্তেই তিনি প্রেডিডেন্টের দায়িত্ব নিতে রাজি হয়েছেন।
রাউল ফিদেলের মতো সুবক্তা না হলেও গত ১৯ মাসে সাময়িকভাবে প্রেসিডেন্টের দায়িত্বপালনকালে তিনি কিউবার জনগণের আস্থা অর্জন করতে পেরেছেন। বিশেষ করে অথনৈতিক সংস্কারের বিষয়ে তিনি তাদের মধ্যে আশা জাগাতে পেরেছেন।
অসুস্থতার কারণে ফিদেল গত মঙ্গলবার প্রেসিডেন্ট পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
কমিউনিস্ট পার্টির গ্রানমা পত্রিকার ওয়েব সাইটে প্রকাশিত এক বিবৃতিতে তিনি বলেন, " আমাকে স
bdnews24