বেলগ্রেড, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) -কসোভোর স্বাধীনতা ঘোষণায় সমর্থন দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে বেলগ্রেডের মার্কিন দূতাবাসের কয়েটি কক্ষে বিক্ষোভকারীদের অগ্নিসংযোগের তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এবং ওয়াশিংটন। দূতাবাস রক্ষায় পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে ওয়াশিংটন অভিযোগ করেছে।
হামলার সময় ঘটনাস্থলে পুলিশ উপস্থিত ছিল না--- এটি মেনে নেওয়া যায় না উল্লেখ করে ওয়াশিংটন এ ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের
ওদিকে, ১৫-সদস্যের জাতিসংঘ নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে আন্তর্জাতিক কনভেনশনের আওতায় কূটনৈতিক মিশন প্রত্যাহার করে নিয়েছে। তবে এতে সার্ব কর্তৃপক্ষের আইন-শৃঙ্খলা ফেরানোর পদক্ষেপকে স্বাগত জানানো হয়েছে।
বিব্রত সার্বিয়া দূতাবাসে হামলার ঘটনায় দু:খ প্রকাশ করেছে। সার্বিয়ার পররাষ্ট্রমন্ত্রী ভুক জেরেমিক রয়টার্সকে এক সাক্ষাৎকারে বলেছেন, "এ ঘটনা মেনে নেওয়া যায় না। এটি অত্যন্ত দু:খজনক। তারা বিদেশে সার্বিয়ার ভাবমূতি ক্ষুন্ন করেছে।"
দূতাবাসে হামলার ঘটনায় ক্ষুব্ধ মার্কিন রাষ্ট্রদূত জালমে খলিলজাদ এ ঘটনার জন্য নিরাপত্তা পরিষদের নিন্দা দাবি করার পর এর সদস্যদেশগুলো একযোগে নিন্দা বিবৃতি দিয়েছে।
বেলগ্রেডে হামলা হয়েছে মূলত মার্কিন দূতাবাসে। তবে পরে জার্মানি, ক্রোয়েশিয়া. ব্রিটেন. তুরস্ক এবং বসনিয়া দূতাবাসেও হামলার খবর পাওয়া গেছে।
বিক্ষোভকারীরা মার্কিন দূতাবাস কক্ষগুলোর আসবাব ও কাগজপত্র বাইরে ছুঁড়ে ফেলে। এক বিক্ষোভকারী দোতলায় উঠে যুক্তরাষ্ট্রের পতাকা ছিঁড়ে সেখানে সার্বিয়ার পতাকা উড়িয়ে দেয়।
এ সপ্তাহের শুরুতে বিক্ষুব্ধ সার্বরা ইট-পাথর ছোঁড়ার পর থেকেই দূতাবাস বন্ধ রাখা হয়েছিল। আগুন লাগানোর সময় যথেষ্ট পুলিশী নিরাপত্তা ব্যবস্থাও সেখানে ছিল না।
সরকার সমর্থিত প্রায় ২ লাখ সার্ব বৃহস্পতিবার বেলগ্রেডের কেন্দ্রস্থলে জড়ো হয়ে বিক্ষোভ শুরুর পর এই ঘটনা ঘটে। আগুন লাগানোর পরপরই দূর থেকে ভবনের ওপরে কালো ধোঁয়া উড়তে দেখা যায়।
বিক্ষোভকারীরা লাঠি ও লোহার রড় নিয়ে ভবনটির ওপর চড়াও হয়। দূতাবাস ভবনের বাইরে দুটি প্রহরা চৌকিও তারা ভাঙচুর করে।
সাবেক যুগো
bdnews24