২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কসোভো সীমান্তে আগুন, মাঠে নামছে ন্যাটো শান্তিরক্ষীরা

কসোভোর সদ্য স্বাধীনতা ঘোষণার ঘোর বিরোধী সার্বরা মঙ্গলবার কসোভো সীমান্ত জ্বালিয়ে দিয়েছে। কসোভো ও সার্বিয়ার মাঝখানে 'গেট ওয়ান' নামে পরিচিত জারিনজে বর্ডার ক্রসিংয়ে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত মুখোশধারীরা। এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে একথা জানিয়েছেন। ঘটনা সামাল দিতে ন্যাটো শান্তিরক্ষীরা সেখানে পৌঁছতে শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2008, 01:42 PM

Updated : 26 Aug 2022, 01:25 PM

প্রিস্টিনা, ফেব্র"য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)--- কসোভোর সদ্য স্বাধীনতা ঘোষণার ঘোর বিরোধী সার্বরা মঙ্গলবার কসোভো সীমান্ত জ্বালিয়ে দিয়েছে। কসোভো ও সার্বিয়ার মাঝখানে 'গেট ওয়ান' নামে পরিচিত জারিনজে বর্ডার ক্রসিংয়ে আগুন ধরিয়ে দেয় উন্মত্ত মুখোশধারীরা। এক প্রত্যক্ষদর্শী রয়টার্সকে একথা জানিয়েছেন। ঘটনা সামাল দিতে ন্যাটো শান্তিরক্ষীরা সেখানে পৌঁছতে শুরু করেছে। কসোভো পুলিশের সাহায্যের আবেদনের পরিপ্রেক্ষিতে ন্যাটো পরিচালিত কসোভো শান্তিরক্ষী বাহিনী 'কেএফওআর' কে সীমান্তে পাঠানো হচ্ছে। এই বাহিনীর মুখপাত্র কর্নেল বন্নেউ রয়টার্সকে বলেন, "কেএফওআর এখন সেখানে যাচ্ছে। তবে ৩৫ জাতির ন্যাটো জোটের কোনো সেনাদের কসোভো সীমান্তে মোতায়েন করা হচ্ছে তা তিনি জানাননি।" কেএফওআর এর আরেকটি সূত্র জানিয়েছে, ইতোমধ্যেই জ্বলে যাওয়া একটি সীমান্ত ফাঁড়িতে শান্তিরক্ষী পাঠানো হয়েছে। কসোভো পুলিশের এক মুখপাত্র জানিয়েছেন, "বিক্ষুব্ধ লোকজন জারিনজেতে গেট ওয়ান সীমান্ত ক্রসিং ধ্বংস করেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।" অনিশ্চিত আরেকটি প্রতিবেদনে জানা গেছে, গেট-২ ক্রসিংও জ্বালিয়ে দেওয়া হয়েছে। মুখপাত্র বলেন, "কসোভো পুলিশ এবং কেএফওআর সতর্কতার সঙ্গে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯২৮ঘ.