২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাধীনতা উৎসবে মেতেছে কসোভোবাসী

কসোভোর আলবেনীয়রা আজ ১৭ ফেব্র"য়ারি রোববার আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করবে। পার্লামেন্টে স্থানীয় সময় বিকাল তিনটায় (গ্রিনিচ সময় ১৪০০ ঘণ্টা) শুরু হওয়া অধিবেশনে এ ঘোষাণা দেওয়া হবে। সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতার ঐতিহাসিক এ ঘোষণার প্রাক্কালে শনিবার রাত থেকেই রাজধানী প্রিস্টিনায় উৎসবে মেতেছে কসোভোবাসী। (আরও তথ্যসহ-১)

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2008, 05:42 AM

Updated : 26 Aug 2022, 01:24 PM

প্রিস্টিনা, ফেব্র"য়ারি ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স) - কসোভোর আলবেনীয়রা আজ ১৭ ফেব্র"য়ারি রোববার আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা ঘোষণা করবে। পার্লামেন্টে স্থানীয় সময় বিকাল তিনটায় (গ্রিনিচ সময় ১৪০০ ঘণ্টা) শুরু হওয়া অধিবেশনে এ ঘোষাণা দেওয়া হবে। সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতার ঐতিহাসিক এ ঘোষণার প্রাক্কালে শনিবার রাত থেকেই রাজধানী প্রিস্টিনায় উৎসবে মেতেছে কসোভোবাসী। কিন্তু সার্বরা কসোভোর সংখ্যাগুরু আলবেনিয়দের এ স্বাধীনতা মেনে না নেওয়ার অঙ্গীকার করেছে। তারা জানিয়েছে, হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ ভূখণ্ড তারা কখনোই ছাড়বে না। একইসঙ্গে সার্বরা বলেছে, পশ্চিমারা আলবেনিয়দের স্বাধীনতাকে সমর্থন দিলেও উত্তর কসোভোতে তারা তাদের নিয়ন্ত্রণ বজায় রাখবে। ১৯৯১ সালের পর থেকে সার্ব অধ্যুষিত যুগোস্লাভিয়া প্রজতন্ত্র ভেঙ্গে ষষ্ঠ স্বাধীন দেশে পরিণত হতে যাচ্ছে কসোভো। এর আগে যুগোস্লাভিয়া থেকে স্বাধীন হওয়া দেশগুলো হচ্ছে স্লোভানিয়া, ক্রোয়েশিয়া, মেসিডোনিয়া, বসনিয়া এবং মন্টিনেগ্রো। শনিবার কসোভোর প্রধানমন্ত্রী হাশিম থাচির দেওয়া এক বিবৃতির পর রাতেই রাজধানী প্রিস্টিনার রাস্তায় রাস্তায় আলবেনিয় পতাকা উড়িয়ে ও আতশবাজি ফুটিয়ে নাচে-গানে মেতে ওঠে কসোভোবাসী। ওই বিবৃতিতে থাচি ইঙ্গিত দেন, রোববারই সার্বিয়ার কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করবে কসোভো প্রদেশ। স্বাধীনতা ঘোষণার পদক্ষেপ নিশ্চিত না করে তিনি বলেন, "বেলগ্রেডের প্রভাবের অবসান হয়েছে।" সাবেক গেরিলা নেতা থাচি বলেন, "একটি নতুন যাত্রা হিসাবে কসোভোর স্বাধীনতার সফলতা সংখ্যালঘুদের, বিশেষ করে সার্বদের অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে পরিষ্কার হবে।" থাচির এ বিবৃতির পর শনিবার রাতে হিম ঠাণ্ডার মধ্যে স্বাধীনতা উৎসবে মেতে ওঠে হাজার হাজার কসোভোবাসী। ১০ বছর আগে বছরের এই সময়ে কসোভোর আলবেনীয় বিদ্রোহীদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে সার্ব সেনারা। এ সময় আলবেনীয় বিদ্রোহীদের সমর্থনকারী হাজার হাজার লোককেও হত্যা করে সার্ব সেনারা। প্রধান প্রধান পশ্চিমা শক্তিগুলো আলোচনার প্রস্তাবও দেয় সে সময়। কিন্তু রাশিয়ার সমর্থনে আলবেনীয়দের ওপর হত্যাযজ্ঞ অব্যাহত রাখে সার্বরা। এরপর ১৯৯৯ সালে জুন মাসে ন্যাটো সেনাদের আক্রমণের মুখে কসোভো থেকে সরে যায় সার্ব সেনারা। তখন থেকে জাতিসংঘের নিয়ন্ত্রণে রয়েছে কসোভো। রোববার স্বাধীনতা ঘোষণা করার পর জাতিসংঘের কাছ থেকে কসোভোর নিয়ন্ত্রণ নেবে দুই হাজার সদস্য বিশিষ্ট ইউরোপীয় ইউনিয়নের শক্তিশালী একটি দল। পাশপাশি নিরাপত্তার কাজে মোতায়েন থাকবে ন্যাটোর নেতৃত্বধীন ১৬ হাজার শান্তিরক্ষী সেনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এজে/এফএইচবি/১২২৫ ঘ.