২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীন এবছর কার্বন নির্গমন ৬ শতাংশ কমাবে

২০০৫ সালের তুলনায় এ বছর সালফার ডাইঅক্সাইড নির্গমন ৬ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চীন। দূষণ রোধের চেষ্টায় চীন এ পদক্ষেপ নিচ্ছে। চীনের শীর্ষ পরিবেশ কর্মকর্তা মঙ্গলবার এক মন্তব্যে একথা বলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2008, 01:58 PM

Updated : 26 Aug 2022, 01:22 PM

বেইজিং, ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)---- ২০০৫ সালের তুলনায় এ বছর সালফার ডাইঅক্সাইড নির্গমন ৬ শতাংশ কমানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে চীন। দূষণ রোধের চেষ্টায় চীন এ পদক্ষেপ নিচ্ছে। চীনের শীর্ষ পরিবেশ কর্মকর্তা মঙ্গলবার এক মন্তব্যে একথা বলেছেন। রাষ্ট্রীয় পরিবেশরক্ষা প্রশাসন (এসইপিএ) প্রধান ঝু সেনজিয়ান এর উদ্ধৃতি দিয়ে সরকারি সিনহুয়া বার্ত সংস্থা বলেছে, দূষণ রোধে সরকার ছোট আকারের বহু কয়লা চালিত বিদ্যুৎ কেন্দ্র, স্টীল মিল ও সিমেন্ট কারখানা বন্ধ করে দেবে। ঝু আরও বলেন, "সিওডি কিংবা পানি দূষণের জন্য দায়ী রাসায়নিক পদার্থ হ্রাস করাও সরকারের লক্ষ্য।" ২০০৫ সালের তুলনায় এই দূষণ ৫ শতাংশ হ্রাস করার পরিকল্পনা রয়েছে সরকারের। চীনে বায়ুদূষণ মারাত্মক আকার ধারণ করেছে। এ বছর বেইজিংয়ে অলিম্পিক গেমসে যোগ দিতে আসা অ্যাথলেটদের এর সম্ভাব্য ক্ষতিকর প্রভাবের হাত থেকে বাঁচাতে হিমশিম খেতে হচ্ছে আয়োজকদের। তাই দূষণ হ্রাসের চেষ্টায় এবার কোমর বেঁধেই নামবে সরকার। ২০০৬ সাল থেকে ২০১০ সালের মধ্যে দূষণ ১০ শতাংশ হ্রাসের প্রতিশ্র"তি ইতোমধ্যেই দিয়েছে চীন। কিন্তু বছর বছর দূষণ হ্রাসের কোনো লক্ষ্যমাত্রা নির্ধারণ করেনি তারা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলকিউ/১৯৫২ঘ.