হামাসের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েল
গাজায় বিমান হামলা জোরদার করেছে ইসরায়েল। মঙ্গলবার হামলার চতুর্থ দিনে নিহত হয়েছে ১০ ফিলিস্তিনি। হামাসের সমস্ত সরকারি ভবনগুলোকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। সোমবার বিমান হামলা হয়েছে হামাসের স্বরাষ্ট্রমন্ত্রণালয় এবং একটি ইসলামিক বিশ্ববিদ্যালয়ে । ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী এহুদ বারাক এ হামলাকে হামাসের বিরুদ্ধে পুরোদস্তুর যুদ্ধ বা এ ধরনের পদক্ষেপ বলে বর্ণনা করেছেন। শনিবার থেকে শুরু হওয়া এ হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্ততপক্ষে ৩৪৫ জনে। ইসরায়েল-ফিলিস্তিন সংঘর্ষের ৬০ বছরের মধ্যে এটিই সবচেয়ে বেশি মানুষ নিহতের ঘটনা। (আরও তথ্যসহ-২)
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published :
30 Dec 2008, 07:52 AM
Updated :
26 Aug 2022, 02:53 PM
গাজা, ডিসেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)