২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াটার গেট কেলেঙ্কারির খবরের সূত্র ফেল্টের জীবনাবসান

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ওয়াটার গেট কেলেঙ্কারির খবরটির সূত্র মার্ক ফেল্ট ৯৫ বছর বয়সে বৃহস্পতিবার মারা গেছেন। ১৯৭০ দশকের গোড়ার দিকে কেলেঙ্কারির খবরটি ফাঁস হওয়ার পর প্রেসিডেন্ট নিক্সন পদত্যাগ করতে বাধ্য হন। ওই ঘটনার ৩০ বছর পর ফেল্ট জানান, তিনিই ছিলেন খবরটির সূত্র "ডিপ থ্রোট"।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Dec 2008, 09:04 AM

Updated : 26 Aug 2022, 02:49 PM

ওয়াশিংটন, ১৯ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ওয়াটার গেট কেলেঙ্কারির খবরটির সূত্র মার্ক ফেল্ট ৯৫ বছর বয়সে বৃহস্পতিবার মারা গেছেন। ১৯৭০ দশকের গোড়ার দিকে কেলেঙ্কারির খবরটি ফাঁস হওয়ার পর প্রেসিডেন্ট নিক্সন পদত্যাগ করতে বাধ্য হন। ওই ঘটনার ৩০ বছর পর ফেল্ট জানান, তিনিই ছিলেন খবরটির সূত্র "ডিপ থ্রোট"। নিউ ইয়র্ক টাইমস পত্রিকা শুক্রবার জানায়, ফেল্টের নাতি রব জোনস তার দাদার মৃত্যুর খবরটি জানিয়েছেন। ফেল্ট ক্যালিফোর্নিয়ার সান্টা রোজায় বসবাস করতেন। '৭০ দশকে 'ওয়াশিংটন পোস্ট' পত্রিকায় প্রকাশিত ঝড় তোলা খবরটির "ডিপ থ্রোট" সূত্রটি আসলে কে তা নিয়ে বহুবছর ধরে লোকজনের মধ্যে কৌতুহল ও কানাঘুষা ছিল। ওই সময় ফেল্ট ছিলেন এফবিআই কর্মকর্তা। ২০০৫ সালে ফেল্ট জানান, ওয়াশিংটন পোস্টের সাংবাদিক বব উডওয়ার্ডকে তিনিই ওয়াটার গেট বিষয়ে নিক্সনের হোয়াইট হাউজের ভূমিকার মূল খবর জোগান দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪৫৩ ঘ.