২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইলিনয়ের গভর্নরের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনার উদ্যোগ

যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের আইনপ্রণেতারা গর্ভনর রড ব্লাগোজেভিচের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা হবে কিনা সে ব্যাপারে তদন্ত করার অনুমোদন দিয়েছেন সোমবার। তার বিরুদ্ধে দেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামার ছেড়ে দেওয়া সিনেট আসনে অর্থের বিনিময়ে কাউকে বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2008, 08:05 AM

Updated : 26 Aug 2022, 02:48 PM

শিকাগো, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)-- যুক্তরাষ্ট্রের ইলিনয় অঙ্গরাজ্যের আইনপ্রণেতারা গর্ভনর রড ব্লাগোজেভিচের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব আনা হবে কিনা সে ব্যাপারে তদন্ত করার অনুমোদন দিয়েছেন সোমবার। তার বিরুদ্ধে দেশের নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামার ছেড়ে দেওয়া সিনেট আসনে অর্থের বিনিময়ে কাউকে বসানোর চেষ্টার অভিযোগ উঠেছে। ইলিনয়ের প্রতিনিধি পরিষদের সদস্যরা ১৩০-০ ভোটে অভিশংসন প্রস্তাব আনার বিষয়টি যাচাই করে দেখতে কমিটি গঠনের পক্ষে রায় দেয়। কমিটি তদন্ত করে অভিশংসন প্রক্রিয়া চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলে প্রস্তাবটি রাজ্যের সিনেটে উঠবে। সিনেট সদস্যরা রায় দেবেন গভর্নর অপসারিত হবেন কিনা। ব্লাগোজেভিচের বিরুদ্ধে এখনো সুনির্দিষ্টভাবে অভিযোগ গঠন করা হয়নি। তবে ইলিনয় প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক মাডিগান রাজ্যের রাজধানী