২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় একটি শহর দখল করে নিয়েছে আল শাবাব

সোমালিয়ার কট্টরপন্থি ইসলামি জঙ্গি গ্র"প আল শাবাব লড়াইয়ের মাধ্যমে দেশটির মধ্যভাগের একটি বাণিজ্যিক শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এ সময় লড়াইয়ে কমপক্ষে ১৩ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছে। স্থানীয়রা শনিবার এ খবর জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Dec 2008, 03:43 PM

Updated : 26 Aug 2022, 02:45 PM

মোগাদিসু, ডিসেম্বর ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- সোমালিয়ার কট্টরপন্থি ইসলামি জঙ্গি গ্র"প আল শাবাব লড়াইয়ের মাধ্যমে দেশটির মধ্যভাগের একটি বাণিজ্যিক শহর নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এ সময় লড়াইয়ে কমপক্ষে ১৩ জন নিহত ও আরও অনেকে আহত হয়েছে। স্থানীয়রা শনিবার এ খবর জানিয়েছে। রাজধানী মোগাদিসু থেকে ৩৭০ কিলোমিটার উত্তরের গুরায়েল শহর দখলের মাধ্যমে দেশের দক্ষিণ ও মধ্যভাগে আল শাবাবের অবস্থান আরও শক্তিশালী হল। এছাড়া সরকার এবং তার মিত্র ইথিওপিয়ার সেনাদের বিরুদ্ধে গত দুই বছরের গ্র"পটির সশস্ত্র অভ্যুত্থানে এটি একটি বড় বিজয়। এলাকাবাসী জানায়, সরকারের মিত্র একটি সুন্নি ইসলামি গ্র"পের সঙ্গে তিন দিনের সংঘর্ষের মাধ্যমে আল শাবাব গুরায়েল শহর দখল করে নেয়। সুন্নি গ্র"পটির এক শিক্ষককে আল শাবাব গ্রেপ্তার করার পর থেকে সংঘর্ষ শুরু হয় বলে তারা জানিয়েয়েছে। স্থানীয় অধিবাসী আলি আদেন টেলিফোনে রয়টার্সকে বলেন, "আমি নিজেই ১০ জনের নিহতের খবর জানি। ছয়জন গতকাল নিহত হয়েছে। আর আজ সকালে চারজনের মৃতদেহ রাস্তায় পড়ে থাকতে দেখেছি। শহরটি এখন আল শাবাবের দখলে।" স্থানীয় একটি মানবাধিকার সংস্থা জানিয়েছে, গুরায়েল শহরের প্রায় ৫ হাজার বাসিন্দা সংঘর্ষ থেকে বাঁচতে পার্শ্ববর্তী জঙ্গলে আশ্রয় নিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানার জন্য আল শাবাবের নেতাদের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএইচবি/২১৪০ ঘ.