২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তেলের দাম ৪৬ ডলার, চার বছরে সবচেয়ে কম

জ্বালানি তেলের দাম চার বছরের মধ্যে সবচেয়ে কমে বৃহস্পতিবার ব্যারেলপ্রতি ৪৬ ডলারের নিচে নেমে গেছে। পরপর চারদিন ধরে তেলের দরপতন ঘটছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Dec 2008, 08:08 AM

Updated : 26 Aug 2022, 02:45 PM

সিঙ্গাপুর, ডিসেম্বর ৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- জ্বালানি তেলের দাম চার বছরের মধ্যে সবচেয়ে কমে বৃহস্পতিবার ব্যারেলপ্রতি ৪৬ ডলারের নিচে নেমে গেছে। পরপর চারদিন ধরে তেলের দরপতন ঘটছে। গত চার মাসে ১০০ ডলারেরও বেশি দাম হারিয়েছে এই জ্বালানি। জুলাই মাসে একপর্যায়ে এর দাম ছিল ১৪৭ দশমিক ২৩ ডলার। গত সপ্তাহের তুলনায় দাম কমেছে ১৬ শতাংশ। বিশ্বব্যাপী অর্থনীতির মন্থরগতির কারণে চাহিদা কমে যাওয়ার আশঙ্কায় তেলের দাম কমতে শুরু করেছে। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বাজারে জানুয়ারি মাসের জন্য সরবরাহকৃত হালকা অশোধিত তেলের দাম আগের দিনের চেয়ে ৮৩ সেন্ট কমে ৪৫ দশমিক ৯৬ ডলারে দাঁড়ায়। ২০০৫ সালে ১০ ফেব্র"য়ারি ব্যারেলপ্রতি ৪৫দশমিক ৪২ ডলারের পর তেলের দাম আর এতোটা কখনো কমেনি। বুধবার দাম ছিল ৪৬ দশমিক ৭৯ ডলার। বৃহস্পতিবার লন্ডন ব্রেন্ট ক্রুডের দাম ৩৪ ডলার কমে হয় ৪৫ দশমিক ১০ ডলার। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচবি/১৪০০ ঘ.